ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

শরীর বলছে বাচ্চা নাও মন বলছে না: রিয়া চক্রবর্তী

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বরাবরই খোলামেলা কথা বলেন। এবার মেয়েদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষত মাতৃত্বের বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি বিয়ে এবং মাতৃত্ব নিয়ে সামাজিক প্রত্যাশা ও চাপের প্রসঙ্গে কথা বলার সময় রিয়া স্পষ্ট জানালেন, মা হতে তিনি প্রস্তুত হলেও বিয়ে নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।

সম্প্রতি নিজের পডকাস্টে ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন রিয়া। তিনি জানান, ৩৩ বছর বয়সে এসে তিনি এগ ফ্রিজিং বা ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বয়স ৩৩ বছর। আমি সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে এগ ফ্রিজিংয়ের জন্য গিয়েছিলাম। আমিও ভাবছি এটা করব।’

মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ও শরীরের দ্বন্দ্বের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমাদের শরীরের ঘড়ি কখনও কখনও আমাদের বলে ‘তুমি বাচ্চা নাও’। কিন্তু মন আবার বলে, ‘তুমি তো নিজেই এখনও বাচ্চা। তোমার নিজস্ব ব্র্যান্ড আছে, ব্যবসা আছে। তোমাকে আবার বাচ্চাও সামলাতে হবে’?’

তবে বিয়ে নিয়ে সমাজের নানা ধরনের চাপ প্রসঙ্গে রিয়া তার নিজস্ব মতামত জানান। তার কথায়, ‘আমি বিয়ের জন্য কোনো সঠিক বয়সে বিশ্বাসী নই। বিয়ে করার অনেক সময় আছে।’

এগ ফ্রিজিং প্রক্রিয়াটি শারীরিক দিক থেকে যন্ত্রণাদায়ক হতে পারে উল্লেখ করে রিয়া পরামর্শ দিয়েছেন, যদি কেউ এই পদ্ধতি গ্রহণ করতে চান, তবে দেরি না করে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত।

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী ২০০৯ সালে একজন জনপ্রিয় এমটিভি ভিজে হিসেবে বিনোদন জগতে প্রথম পা রাখেন। ব্যক্তিগত জীবনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের কারণে তিনি দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন। বর্তমানে জীবনের নতুন অধ্যায়ের দিকে মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু