ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম

আমার বার্তা অনলাইন:
০৬ এপ্রিল ২০২৬, ১৫:২০

শুধু অভিনয় নয়, নিজের রূপ-ফ্যাশন সেন্স দিয়েও দর্শক-ভক্তদের মন জয় করে এসেছেন ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেকে নানান রূপে মেলে ধরেন এই তারকা। এবারও তার ব্যতিক্রম ঘটল না। হালকা গোলাপী রঙের একটি নজরকাড়া গাউনে ধরা দিলেন তিনি। এর মাধ্যমে ভক্তদের ফের নজর কাড়লেন এই নায়িকা।

সোমবার নিজের ফেসবুক পেজে একটি ফ্যাশন শুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এই লাস্যময়ী মডেল-অভিনেত্রী। মূলত, সদ্য আয়োজিত লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে নজরকাড়া এই গোলাপি গাউনে, এই সাজে দেখা গিয়েছিল তাকে।

প্রকাশ করা ছবিতে দেখা যায়, মিমের পরনে অফ-শোল্ডার সেই গাউনের পেছনে রয়েছে দীর্ঘ ট্রেইল। গলায় ঝলমলে পাথরের নেকলেস, হাতে স্বচ্ছ গ্লাভস এবং পরিপাটি চুলে তিনি যেন এক রাজকীয় আভা ছড়াচ্ছেন। সঙ্গে নানা ভঙ্গিতে পোজ আলাদা মাত্রা এনে দেয়।

ছবির ক্যাপশনে তিনি ইংরেজিতে লেখেন, ‘গ্রেস, চার্ম, অ্যান্ড আ টাচ অব রয়্যালটি’, অর্থাৎ, লাবণ্য, আকর্ষণ এবং রাজকীয়তার এক অপূর্ব ছোঁয়া।

মিমের এই ছবিগুলো প্রকাশের পরপরই নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে। নেটিজেনরা মন্তব্য ঘরে প্রিয় তারকার এই স্নিগ্ধ-রাজকীয় রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট জয়ের মাধ্যমে শোবিজে পা রাখা বিদ্যা সিনহা মিম দীর্ঘ সময় ধরে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। একই প্ল্যাটফর্মের এবারের আয়োজনের জুরি বোর্ডে ছিলেন অভিনেত্রী। এবারের আসরের গালা ডে তে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও তিনি নিয়মিত কাজ করছেন মিম। ব্যস্ততার মাঝেও দেশের বাইরে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান; সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন এই তারকা। আর মাঝে মাঝে এমন নজরকাড়া লুকে ধরা দিয়ে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান।

আমার বার্তা/এমই

ট্রল করে থামানো যাবে না, ২০০ বার ফেল করেও লড়বো: চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান

ফের মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

বলিউডের অন্যতম তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অস্ট্রিয়ায় বরফের চাদরে ঢাকা ছিল তাদের চতুর্থ

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন থেকে ছিটকে পড়লেন শোবিজ তারকারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়লেন

বাংলাদেশের ১ কোটি ৫৩ লাখ ভিডিও ডিলিট করলো টিকটক

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। গত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য

এনসিপি-জাগপার দুই নেত্রীসহ নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : তারেক রহমান

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাইরে তেলের সংকট সংসদে নেই: জ্বালানি নিয়ে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না: প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়: প্রত্যাশা হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা

বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী, আলোচনায় সুবর্ণা ঠাকুর

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী