ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

এক বছরেই ভাঙল অভিনেত্রীর প্রেম!

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৬

সম্পর্কে ছিলেন- এমন গুঞ্জন ছিল। তবে সেই সম্পর্কে এবার ইতি টানলেন সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মা ও অভিনেত্রী সান্য মালহোত্র। শোনা যায়, দীর্ঘ এক বছর সম্পর্কে ছিলেন সান্য ও ঋষভ। সম্প্রতি নীরবেই তাদের পথ আলাদা হয়েছে বলে শোনা যাচ্ছে।

সান্য ও ঋষভের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাদের বিচ্ছেদের কথা। ২০২৫ সালের প্রথম থেকে সম্পর্কে জড়িয়েছিলেন ঋষভ ও সান্য।

কিন্তু সম্প্রতি তারা পরস্পরকে সামাজিকমাধ্যমে ‘আনফলো’ করেছেন। কেন দু’জনের সম্পর্কে চিড় ধরল, তা এখনও স্পষ্ট নয়।

তবে শোনা যাচ্ছে, ঋষভ নাকি অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

সান্য ও ঋষভ কখনওই তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। বরং দু’জনকে যাতে প্রকাশ্যে একসঙ্গে দেখা না যায়, সেই বিষয়ে বরাবর সতর্ক থেকেছেন। তবে ২০২৫ সালের জানুয়ারি মাসে তাদের একসঙ্গে ছবি প্রকাশ্যে আসে। বিচ্ছেদ নিয়েও এখনও তারা নীরব।

উল্লেখ্য, সান্যের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সনী সংস্কারি কি তুলসী কুমারি’। এতে তাকে রোহিত শরাফের বিপরীতে দেখা গিয়েছিল। ২০২৫ সালে সান্যের আরও একটি সিনেমা ‘ঠগ লাইফ’ মুক্তি পেয়েছিল। তবে সেই সিনেমা সেভাবে সাড়া ফেলতে পারেনি।

অন্য দিকে, সেতারবাদক ঋষভ বর্তমানে বিভিন্ন শহরে অনুষ্ঠান করছেন। খুব শিগগিরই তাকে কলকাতায়ও অনুষ্ঠান করতে দেখা যাবে। অন্য একটি বিতর্ক রয়েছে ঋষভকে ঘিরে। সেই বিতর্কের সূত্রপাত অবশ্য ২০১২ সালে। গুরুতর অসুস্থতার কারণে নিজের দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন সেতারবাদক রবিশঙ্কর। ওই বছরেই ঋষভ ঘোষণা করেছিলেন, তিনিই নাকি রবিশঙ্করের শেষ শিষ্য। এই তথ্য ঠিক নয় বলে দাবি করেন রবিশঙ্করের কন্যা অনুষ্কাশঙ্কর।

সম্প্রতি রবিশঙ্করের প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জানানো হয়েছে, শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গুরু-শিষ্য সম্পর্ক বা পরম্পরা তৈরি হয়। দীর্ঘদিন ধরে সেই প্রথাই চলে আসছে। কিন্তু পুরোহিত, মন্ত্রোচ্চারণ, হাতে সুতো বাঁধা- এসব কোনও কিছুই হয়নি ঋষভের।

ঢাকাস্থ রাশিয়ান হাউসে চলচ্চিত্র প্রদর্শনী ও ভাব বিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত 

ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউজ সবসময় বাংলাদেশের চলচ্চিত্র প্রেমিকদের জন্য বিশেষ চলচ্চিত্র প্রদর্শন করে থাকে।  বরাবরের মতো

শিখরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রীদেবীকন্যা?

  বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর প্রেমিক শিখর পাহাড়িয়াকে নিয়ে কথা বলার সময়ে কোনো রাখঢাক করেন না।

জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নাবিলা

অভিনয়, মডেলিং ও উপস্থাপক মাসুমা মাসুমা রহমান নাবিলার আজ (৮ এপ্রিল) জন্মদিন। বিশেষ দিনের প্রথম

ফুরফুরে মেজাজে ‘ফিল্টার ছাড়া’ প্রভা

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তার অভিনয় দক্ষতা আর প্রাণবন্ত উপস্থিতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

সাঈদ হত্যা: ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

৪২ দিনে একটিও ক্রসফায়ার হয়নি: সংসদে আইনমন্ত্রী

বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

এয়ারপোর্ট-গাজীপুর ৩৫ মিনিটে যাতায়াত সম্ভব: সড়কমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন: দীপেন দেওয়ান

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য-বাংলাদেশের প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা

‘সবার আগে বাংলাদেশ’ নীতির বাস্তবায়নে কূটনী‌তিতে নতুন উদ্যোগ

সরকার পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে: মন্ত্রী

শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন: সড়কমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী

সাংবাদিক হত্যা যুদ্ধাপরাধ, ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের আহ্বান সিপিজের

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে: সড়কমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়ল ৫০০

অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ