ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

চেনা স্বভাবে হঠাৎ বিয়ন্সের গান

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১৪:০৪

আগাম কোনো ঘোষণা নেই, হঠাৎ প্রকাশ করে দিলেন গান। পপ তারকা বিয়ন্সের এই স্বভাব পুরনো। আবারও সে কাণ্ডই করলেন। শনিবার আচমকা উন্মুক্ত করলেন নতুন গান ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’।

জানা গেছে, এটি মূলত বিয়ন্সের দ্বিতীয় অ্যালবাম ‘বি ডে’র জন্য তৈরি করা হয়েছিল। অ্যালবামটি ২০০৬ সালে বাজারে আসে। তবে গানটি এলো দুই দশক পরে, নানা চমক সঙ্গে নিয়ে। বিয়ন্সের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়, গায়িকার ভক্তদের সংগঠন ‘বেহাইভ’-এর প্রতি শ্রদ্ধা জানিয়েই গানটি করা হয়েছে।

গানটি যৌথভাবে লিখেছেন বিয়ন্সে, ফ্যারেল উইলিয়ামস, দ্য-ড্রিম ও ডেরিয়াস ডিক্সন। প্রযোজনার দায়িত্বও সামলেছেন বিয়ন্সে ও ফ্যারেল উইলিয়ামস। গানটির সঙ্গে একটি লিরিক ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে রয়েছে প্রায় ২০ বছর আগে আলোকচিত্রী ক্লিফ ওয়াটসের ধারণ করা ফুটেজ।

‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য একটি প্রচ্ছদও করেছেন বিয়ন্সে। তাতে সাদা-কালো রঙের একটি ছবিতে বিকিনি পরে শুয়ে আছেন গায়িকা।

‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের প্রচ্ছদে বিয়ন্সে

সেপ্টেম্বরে ‘বি ডে’ অ্যালবামের দুই দশক পূর্তির উদযাপন হবে। নতুন গানটি থাকবে অ্যালবামের রি-রিলিজ ভার্সনেও। এই অ্যালবামে ‘দেজা ভ্যু’, ‘ইরিপ্লেসেবল’ ও ‘রিং দ্য অ্যালার্ম’-এর মতো শ্রোতাপ্রিয় গান রয়েছে। ২০০৭ সালের গ্র্যামিতে এটি ‘বেস্ট কনটেম্পরারি আরঅ্যান্ডবি অ্যালবাম’-এর পুরস্কার জিতেছিল।

প্রসঙ্গত, বিয়ন্সের সর্বশেষ অ্যালবাম ‘কাউবয় কার্টার’ প্রকাশিত হয়েছে ২০২৪ সালের মার্চে। দুই বছরেরও বেশি সময় পর নতুন কোনো গান প্রকাশ করলেন শিল্পী।

পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন জীবনে পা রাখলেন বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘ দুই

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ শেষ ষোলোর লড়াইয়ে ইউরোপীয় পরাশক্তি নরওয়ের মুখোমুখি হচ্ছে

লাল পোশাকে চোখ ধাঁধানো ফারিয়া

ঢালিউডের নন্দিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ভ্রমণপিপাসু এই অভিনেত্রীকে প্রায়ই দেখা যায় দেশ-বিদেশের বহু নান্দনিক স্থানে।

অসুস্থ শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারী। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার সঙ্গে লড়ছেন। এবার শিল্পীর পাশে সহযোগিতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু: বিএনপি নেতা

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

১৮ বছর নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, ধৈর্য ধরুন: শামসুজ্জামান দুদু

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

কঠিন সময়ে পাশে থাকা বন্ধুরা হরমুজে বিশেষ সুবিধা পাবে: ইরান

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯২৫: স্বাস্থ্য অধিদপ্তর

মৃতকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ: দলিললিখককে কারণ দর্শানোর নোটিশ

ডিজিটাল বাস্তবতায় তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

জমি নিয়ে বিরোধে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে নিরাপত্তা জোরদার

জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী

বিশেষায়িত বাহিনীগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে

দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ

প্রেমিকের গোল উদযাপনে ভাইরাল, কে এই জেইলি দা ক্রুজ?

শান মাসুদ বরখাস্ত: পাকিস্তানের টেস্ট অধিনায়কত্বে ফিরলেন বাবর আজম

ভিসানীতিতে ৬ ধরনের পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাষ্ট্র যাত্রা