ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রেমিকের গোল উদযাপনে ভাইরাল, কে এই জেইলি দা ক্রুজ?

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১৪:০৯

আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত এক গোল করে বিশ্বকাপ মাতিয়েছিলেন কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি লোপেস কাবরাল। গোল উদযাপনে ম্যাচের মাঝেই প্রেমিকা জেইলি দা ক্রুজের কাছে ছুটে যান তিনি। সেখানেই তৈরি হয়েছে রোমান্টিক মুহূর্ত। তবে আবেগঘন এমন উদযাপন মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তাতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন প্রেমিকা জেইলি দা ক্রুজ।

ঘটনাটি ম্যাচের অতিরিক্ত সময়ের। গোল করে ম্যাচ ২-২ সমতায় ফেরানোর পরই কাবরাল ছুটে যান গ্যালারির দিকে। প্রায় দুই মিনিট ধরে তিনি গ্যালারিতে চোখ বুলিয়ে প্রেমিকা জেইলি দা ক্রুজকে খুঁজে বের করার চেষ্টা করেন। এরপর উভয় মিলে করেছেন রোমান্টিক উদযাপন। কেপ ভার্দের ডিফেন্ডারের এমন আচরণ মুহূর্তেই আলোচনার জন্ম দেয়।

কাবরালের এমন উদযাপনে রেফারি, নিরাপত্তাকর্মী, এমনকি প্রতিপক্ষ আর্জেন্টিনার খেলোয়াড়রাও বিস্ময়ে তাকিয়ে ছিলেন। সময় গড়িয়ে যেতে থাকলেও তিনি উদযাপন থামাননি। শেষ পর্যন্ত গ্যালারিতে পৌঁছে প্রেমিকার সঙ্গে আবেগঘন আলিঙ্গনে মেতে ওঠেন এই ডিফেন্ডার।

এই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই কাবরালের এই আচরণকে বলছেন বিশ্বকাপের সবচেয়ে রোমান্টিক মুহূর্তগুলোর একটি। পরে তাকে ‘দ্য লাস্ট রোমান্টিক’ নামেও অভিহিত করা হয়। তবে আবেগঘন উদযাপন ছাপিয়েও নেটিজেনদের আগ্রহের বিষয় হয়ে ওঠে তার প্রেমিকার পরিচয়।

কিন্তু কে এই জেইলি দা ক্রুজ? তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। পাশাপাশি তিনি যোগাযোগ ও মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রিধারী। কাবরালের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ম্যাচের পর জেইলি নিজের ইনস্টাগ্রামে কাবরালের গোলের ভিডিও পোস্ট করে লেখেন, ‘আমি কখনো এত গর্ব অনুভব করিনি।’

এই ঘটনার পর দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমেই অনুসারীর সংখ্যা দ্রুত বেড়ে যায়। জেইলির ইনস্টাগ্রাম ফলোয়ার দাঁড়ায় প্রায় ১৪ হাজার ৮০০-তে, আর কাবরালের অনুসারী পৌঁছে যায় ২ লাখ ৬২ হাজারে।

ম্যাচ শেষে কাবরাল জানান, গোলের মুহূর্তে তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি বলেন, ‘আমি তখন কী করছি, সেটাই বুঝতে পারছিলাম না। এমন একটি টুর্নামেন্টে এমন গোল করব ভাবিনি। আমরা আরও ভালো কিছুর যোগ্য ছিলাম, তবে চার বছর পর আমরা আবার ফিরব।’

উল্লেখ্য, কাবরাল কেপ ভার্দেতে জন্মগ্রহণ করেননি। তিনি নেদারল্যান্ডসে জন্ম নেওয়া একজন ফুটবলার, তবে আন্তর্জাতিক পর্যায়ে তিনি কেপ ভার্দের প্রতিনিধিত্ব করছেন।

শান মাসুদ বরখাস্ত: পাকিস্তানের টেস্ট অধিনায়কত্বে ফিরলেন বাবর আজম

পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে শান মাসুদকে। তার জায়গায় দ্বিতীয়বারের মতো টেস্ট

বিশ্বকাপ পাওয়ার র‍্যাঙ্কিংয়ে ধাক্কা আর্জেন্টিনার, কোথায় ব্রাজিল-পর্তুগাল?

বিশ্বকাপ এখন রূপ নিয়েছে এক রোমাঞ্চকর যুদ্ধক্ষেত্রে। টুর্নামেন্টের সমীকরণ এখন আরও কঠিন। ইতোমধ্যেই শেষ ষোলোর

নরওয়ে ম্যাচের আগে বড় সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে বড় সুখবর দিলেন ব্রাজিল কোচ কার্লো

এমবাপের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স

ফিলাডেলফিয়ার ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লড়েছে প্যারাগুয়ের রক্ষণ বনাম ফ্রান্সের আক্রমণভাগ। রক্ষণাত্মক খেলায় লাতিন দেশটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃতকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ: দলিললিখককে কারণ দর্শানোর নোটিশ

ডিজিটাল বাস্তবতায় তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

জমি নিয়ে বিরোধে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে নিরাপত্তা জোরদার

জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী

বিশেষায়িত বাহিনীগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে

দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ

প্রেমিকের গোল উদযাপনে ভাইরাল, কে এই জেইলি দা ক্রুজ?

শান মাসুদ বরখাস্ত: পাকিস্তানের টেস্ট অধিনায়কত্বে ফিরলেন বাবর আজম

ভিসানীতিতে ৬ ধরনের পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাষ্ট্র যাত্রা

সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

জুনে সড়কে ঝরল ৪৩৮ প্রাণ, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

নাম–জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত পাঠাতে ঢাকা বোর্ডের নির্দেশ

মির্জাপুরে বংশাই নদী ভাঙনরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার

বাজেটে ৬৩ নিত্যপণ্যের করছাড় দিলেও বাজারে তার সুফল নেই: ক্যাব