ই-পেপার রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৮:৫০

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‌‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬ জুলাই থেকে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ কর্মসূচি শুরু হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির (উত্তরাঞ্চলে) মুখ্য সংগঠক সারজিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিক রক্তস্নাত জুলাই ফিরে এসেছে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে 'দেশ গড়তে জুলাই জাগরণ' শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে 'জুলাই পদযাত্রা ২০২৬' আয়োজন করতে যাচ্ছে। যা আগামী ৬ জুলাই থেকে শুরু হবে। আগামী ৬ জুলাই থেকে এনসিপির শীর্ষ নেতৃত্ব একই সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে উক্ত পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, জুলাই শুধু একটি মাস নয় বরং এটি আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক। তাই মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য।

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ এ দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শিক্ষার্থীসহ সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আমার বার্তা/এমই

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে গণভোটে ৭০ ভাগ জনগণ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ

সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

জুলাই সনদ কার্যকরের কথা মুখে মুখে বলে সরকার মৌখিক প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয়

আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কসম, জীবন দেব কিন্তু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে গাজীপুর সিটির পূবাইল

প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’

ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

দুবাইয়ের ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি

অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী

পরীক্ষার হলে কড়াকড়ি নয়, ক্লাসরুমে চাই শিক্ষকের আন্তরিকতা

মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব

বাংলাদেশে সারা পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে: শিক্ষামন্ত্রী

হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো

ডোম ইনো কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

স্বল্প সময়ে সাফল্য অর্জনে নতুন দিগন্তে সরকার: মাহদী আমিন

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ শ্রমিক নিহত, আহত ৪৯ জন

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ-ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর