ই-পেপার শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

নতুন উদ্যমে ফিরছেন নুসরাত ফারিয়া

আমার বার্তা অনলাইন:
০৮ আগস্ট ২০২৬, ১৬:৪৯

পর্দায় নুসরাত ফারিয়ার উপস্থিতি মানেই আভিজাত্য, জাঁকজমক আর দর্শক মাতানো এক ভিন্ন মাত্রা। নায়িকা হিসেবে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি। তাই দীর্ঘ বিরতির পর তাঁর অভিনয়ে ফেরার খবর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে। সবশেষ ঈদে যখন বড় পর্দায় একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন জনপ্রিয় তারকারা, তখন ফারিয়া হাজির হন ভিন্ন পরিচয়ে।

অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। ঈদে প্রকাশিত তাঁর গান ‘লোকে বলে’ দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পায়। গানটির প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করেন তিনি। এবার সেই ব্যস্ততা কাটিয়ে নতুন উদ্যমে ফিরছেন অভিনয়ে। আজ শুরু হচ্ছে তাঁর নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-এর শুটিং।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ওয়েব ফিল্মে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, প্রথম দিনের শুটিং হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে। এরপর টানা প্রায় ১০ দিন ৩০০ ফিট পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।

হৃদয় বলেন, ‘শনিবার (আজ) থেকেই ফ্লোরে নামছি। প্রথম দিন এফডিসিতে শুটিং হবে। এরপর বিভিন্ন লোকেশনে কাজ চলবে। দর্শকের জন্য নতুন এবং ভিন্নধর্মী একটি কাজ উপহার দেওয়ার চেষ্টা থাকবে।

প্রথম দিনের শুটিংয়েই অংশ নেবেন নুসরাত ফারিয়া। তাঁর সঙ্গে থাকবেন অভিনেতা নাসির উদ্দিন খান। নির্মাতার আশা, গল্প ও নির্মাণশৈলীর কারণে ‘লাপাত্তা’ দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করবে।

কাজটি নিয়ে আশাবাদী ফারিয়াও। তিনি বলেন, ‘গল্পে নারী চরিত্রই প্রধান। আমি অভিনয় করছি কেন্দ্রীয় নারী চরিত্রে। পুরো গল্পটাই এই চরিত্রকে ঘিরে এগিয়েছে। সাসপেন্স, থ্রিল আর আবেগ–সব মিলিয়ে দর্শকের জন্য ভিন্ন অভিজ্ঞতা হবে বলে বিশ্বাস করি।’

যদিও ওটিটিতে নুসরাত ফারিয়ার পথচলা খুব দীর্ঘ নয়, তবে এটি তাঁর প্রথম কাজও নয়। এর আগে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। পরে ‘পাতালঘর’ ওটিটিতে মুক্তি পেলেও সেটি মূলত বড় পর্দার জন্য নির্মিত হয়েছিল। পরিকল্পনা পরিবর্তনের পর ছবিটি ওটিটিতে মুক্তি দেওয়া হয়।

‘লাপাত্তা’ বেছে নেওয়ার কারণ জানিয়ে ফারিয়া বলেন, এটি একটি কমেডি-থ্রিলার। গল্পটি খুবই চমৎকার এবং ভিন্ন ধরনের। থ্রিলারের পাশাপাশি এতে দারুণ কিছু কমেডির উপাদানও রয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে গল্পনির্ভর ও মানসম্মত কাজ করার সুযোগ থাকে। এ ছাড়া শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খানের মতো শক্তিশালী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগও আমাকে আগ্রহী করেছে।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিয়মিত হচ্ছেন ফারিয়া। সম্প্রতি একের পর এক বিদেশি শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। এর আগে দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আগামী মাসে লন্ডনেও একটি শোতে অংশ নেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ভক্তদের জন্য আরও দুটি নতুন গান প্রস্তুত রেখেছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত একাধিক সিনেমা। বাংলাদেশে মুক্তির জন্য প্রস্তুত ‘ফুটবল একাত্তর’। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রকস্টার’। এ ছাড়া ‘ঠিকানা বাংলাদেশ’ নামে একটি সিনেমাও রয়েছে মুক্তির তালিকায়। পাশাপাশি নাম চূড়ান্ত হয়নি এমন আরও কয়েকটি চলচ্চিত্র নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

আমার বার্তা/এমই

আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল: শাবনূর

চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে করা একাধিক দাবিতে ক্ষুব্ধ হয়েছেন তিনি। সম্প্রতি আরজে নীরব ও সময় টিভিকে

তিন কারিগরের হাতে চার মাসে বোনা জামদানিতে জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসানের আকর্ষণ বলে বোঝানো দায়। ভক্তরা অপেক্ষায় থাকেন তার নতুন নতুন লুকের জন্য। কারণ,

এমন ভুল না করলেও পারতাম: শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার

জন্মের পর হাসপাতালেই অদলবদল হয়েছিলেন রানি মুখার্জি!

পরে হাসপাতালজুড়ে খোঁজাখুঁজির পর ওই পাঞ্জাবি দম্পতির কাছ থেকে রানিকে উদ্ধার করা হয়। এরপর দুই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে মিঠা পানির মাছের অভয়াশ্রম: প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

ঢাকা মেট্রোর সঙ্গে নতুন পার্টনারশিপে শক্তিশালীভাবে ফিরছে জোবাইক

মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে: সেতুমন্ত্রী

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: আইআরজিসি

চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে: পর্যটনমন্ত্রী

এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল

ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬৭: স্বাস্থ্য অধিদপ্তর

পতিত সরকার অর্থ পাচারের পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্য খাত ধ্বংস করেছে: অর্থ উপদেষ্টা

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বিশ্বকাপে আফগানিস্তান, টিকিট পেতে ভারতের অপেক্ষায় বাংলাদেশ

সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার পাবে ৫ লাখ টাকা

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর