ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ

মোঃ আবু সাঈদ
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫২

মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। জীবনের নতুন এই অধ্যায়কে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছেন তিনি।

এরই মধ্যে কাছের মানুষ ও সহকর্মীদের নিয়ে ঘরোয়া আয়োজনে হয়ে গেল তার বেবি শাওয়ার।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেন মৌসুমী। নিজের বাসার ছাদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রিয়জনদের সঙ্গে হাসি-আড্ডা ও আনন্দে মেতে উঠতে দেখা যায় হবু এই মাকে।

চলতি বছরের জুলাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়ে প্রথমবার মা হওয়ার সুখবরটি প্রকাশ্যে আনেন মৌসুমী।

এর পর থেকেই তার মাতৃত্বের খবর নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ। এবার সেই আনন্দকে আরো স্মরণীয় করে তুলতেই আয়োজন করা হলো বেবি শাওয়ারের।

অনুষ্ঠানটি ছিল অনেকটা ঘরোয়া মিলনমেলার মতো। এতে মৌসুমীর সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ আরো অনেকে।

কাছের মানুষদের সঙ্গে গল্প, আড্ডা আর আনন্দে সময় কাটান মৌসুমী।

বেবি শাওয়ারের আয়োজন শেষে স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গেও ছবি তুলেছেন অভিনেত্রী। ব্যবসার সঙ্গে যুক্ত আবদুল ওয়াদুদের সঙ্গে বিয়ের আগে দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল মৌসুমীর। বিভিন্ন বিষয়ে দুজনের মিল থাকায় শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

অনুষ্ঠানটি প্রসঙ্গে মৌসুমী জানান, তার মা হওয়ার আনন্দ ভাগ করে নিতেই বন্ধুরা স্বল্প পরিসরে এই আয়োজন করেছিলেন।

সে কারণে অনেককেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। অতিথিদের আপ্যায়নে ছিল দেশীয় নানা খাবার। তালিকায় ছিল মাছ, ভাতসহ বেশ কিছু পদের আয়োজন।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মা হওয়ার কথা মৌসুমী হামিদের। জীবনের নতুন অধ্যায়ে পা রাখার আগে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

নগ্ন হয়ে বিজ্ঞাপন, তুমুল বিতর্কে সিডনি সুইনি

খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারণায় ভিন্নধর্মী লুকে হাজির হয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন

আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন

দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার  ১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার), রাজধানীর ঢাকা

নতুন চ্যালেঞ্জের মুখে নুসরাত ফারিয়া

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলা কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে সিনেমা

কলকাতা উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

ভারতের কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হয়েছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। পিপলু আর খান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’

ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিদের ফেরত চায় বাংলাদেশ

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

দুর্গাপূজার ছুটি পাবেন না যারা

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ইবিতে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক

ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড

শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অজি অধিনায়ক

ডিজিটাল সাংবাদিকতায় নতুন সম্ভাবনা নিয়ে এগোচ্ছে দৈনিক টার্গেট

প্রার্থী বাছাইয়ে কঠিন সমীকরণে বিএনপি

ইরানের ৬১ মিলিয়ন ডলারের ক্রিপ্টো জব্দ করতে চায় যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি