ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮

পর্দার রুপালি জগতের পরিচিত মুখ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। সেখানে নিয়মিতই নিজের ছবি ও নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সম্প্রতি একটি ছবি প্রকাশ করে জীবনের উত্থান-পতন ও নিজের ভেতরের আলো নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন পূর্ণিমা। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’

পূর্ণিমার এই কথায় উঠে এসেছে জীবনের কঠিন সময়েও ইতিবাচকতা ধরে রাখার বার্তা। তার ভাষ্য, পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের আলোকে যেন কোনোভাবেই ম্লান হতে দেওয়া না হয়।

অভিনেত্রীর এমন উপলব্ধির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার অনুসারীরাও। পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি জানিয়েছেন অনেকে। একজন নেটিজেন লিখেছেন, ‘ঝড় আসবেই, কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়—এটাই জীবনের আসল শক্তি।’ আরেকজন লিখেছেন, ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।

‘বিজ্ঞান আছে’ ভেবেই রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছিলেন মিথিলা!

মডেলিং ও অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। পড়াশোনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে

কনা এখন ‘সুপার সিঙ্গেল’, প্রেমিক খুঁজছেন গায়িকা?

বিবাহবিচ্ছেদের পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছিল সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে ঘিরে। তবে

‘এসব লোক থেকে আমি দূরে থাকি’

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহনাজ গিলকে প্রশ্ন করা হয়, কোনও সহ-অভিনেতা তাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি

মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ

মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। জীবনের নতুন এই অধ্যায়কে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

দেশের চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

এলএনজিতে ভর করে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

শুধু মানুষ নয়, দক্ষতাও রপ্তানি করুক বাংলাদেশ

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু

শিক্ষিকা রনজিনা হত্যা: মোটরসাইকেল-ভ্যানিটি ব্যাগসহ ২ জন গ্রেপ্তার

চানখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আফগানদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

কেরানীগঞ্জে কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা

জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৮ দেশের সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক

জবাবদিহির জন্য সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ

সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী

চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

রাশিয়ার তেল-গ্যাস কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিল মার্কিন কংগ্রেসে

সৌরবিদ্যুৎ নিয়ে বড় পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে মিলবে ৬৮৯ মেগাওয়াট

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করল সৌদি আরব