ই-পেপার রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

লোক দেখানো নাকি জনকল্যাণেই যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার যাত্রা

রানা বর্তমান
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৪
আপডেট  : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৫

জনকল্যাণমূলক ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির চর্চায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বর্তমানে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে এক অনন্য বার্তা বহন করছে।

ডেঙ্গুর প্রকোপ থেকে জনপদকে সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় নির্দেশনায় দেশজুড়ে যে ৭ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তা কেবল একটি রুটিন কার্যক্রম নয়; বরং এটি দায়িত্বশীল রাজনীতির এক যুগান্তকারী বহিঃপ্রকাশ।

গণমাধ্যমে বা জনপরিসরে অনেক সময় সমালোচনা করার প্রবণতা দেখা যায় যে, রাজনৈতিক দলগুলো এসব কাজ কেবল ‘লোক দেখানোর’ জন্য করে থাকে। কিন্তু সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে এই লোক দেখানো বা দৃশ্যমান কাজের গুরুত্ব অপরিসীম। বিনোদন জগতের বৈশ্বিক বা জাতীয় সুপারস্টার যেমন শাহরুখ খান বা শাকিব খান যখন কোনো সামাজিক সচেতনতামূলক প্রচারে অংশ নেন, তখন তাঁদের উদ্দেশ্যও থাকে দৃশ্যমানতার মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা।

কারণ, গণসচেতনতা তৈরি করতে হলে সেই কাজটিকে মানুষের চোখের সামনে নিয়ে আসতে হয়, যাতে তা দেখে সাধারণ মানুষ নিজ নিজ জায়গা থেকে জাগ্রত ও উৎসাহিত হয়। যুবদলের রাজনৈতিক নেতৃবৃন্দও ঠিক এই দর্শনটিকেই বাস্তবে রূপ দিয়েছেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের দূরদর্শী নেতৃত্বে দলটির নেতাকর্মীরা আজ মাঠপর্যায়ে লিফলেট বিতরণ, ডোবা-নালা পরিষ্কার এবং ব্লিচিং পাউডার ছিটানোর মতো কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হয়েছেন।

৭টি বিভাগে যুবদলের এই সুসংগঠিত টিমওয়ার্ক এবং সাধারণ মানুষের সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে যে, যুবদল আজ ক্ষমতার রাজনীতি ছাপিয়ে গণমানুষের প্রকৃত সেবায় ব্রতী হয়েছে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তা ও দিকনির্দেশনায় দেশের প্রতিটি নাগরিক এবং রাজনৈতিক শক্তিকে আজ দলীয় সংকীর্ণতা ভুলে ডেঙ্গু প্রতিরোধের এই জাতীয় লড়াইয়ে ঐক্যবদ্ধ হতে হবে।

ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজের যথাযথ মূল্যায়ন না করলে সমাজে ভালো কাজের সংস্কৃতি হারিয়ে যায়। তাই জাতীয়তাবাদী যুবদলের এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ কেবল দলীয় অর্জন নয়, বরং এটি সমগ্র জাতির জন্য এক অনুকরণীয় দেশপ্রেমের দীক্ষা।

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি ছিল

দুর্গাপূজার নিরাপত্তায় ১ মাস আগে থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় এক মাস আগে থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির

জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) জামায়াতি আদর্শের বিস্তার লাভ করেছে অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার সুমন আটক

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যাবে

শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল  

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই : জাপান প্রধানমন্ত্রী

বন্ড-সই দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ  

মারকাযুল ফুরকানের মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি