ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ জন

আমার বার্তা অনলাইন:
০৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৪

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে)। এসময় ১ হাজার ১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন, খুলনা বিভাগে ৫৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৫ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৭০ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রংপুর বিভাগে ১৯ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৯ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ১০৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৪৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭২ হাজার ৮২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৮ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আমার বার্তা/এমই

আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে– এ অভিযোগ তুলে আন্দোলন

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫ জন

বুধবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত ৪৯০

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫ জন

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমছেই না। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছে। প্রতিদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণরা সবসময় ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে

আরাকান আর্মির হাতে আটক আরও ৬ বাংলাদেশি জেলে

আইএল টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৩, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

৫০তম বিসিএসে আবেদন শুরু, বিভিন্ন বিষয়ে নির্দেশনা পিএসসির

সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা

মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ

বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হাবিবুল বাশার

বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৩৫ টাকা

ঢাকায় এসে পৌঁছেছেন জোবাইদা রহমান

ঢাকায় আসছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান

আরও ৩০ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল, আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

এখনও আসেনি এয়ার অ্যাম্বুলেন্স, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগকালে আটক ৩

বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে সরকারি ডকুমেন্টারি প্রকাশ