ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

কর্মবিরতিতে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা, অবস্থান কর্মসূচির ঘোষণা

আমার বার্তা অনলাইন:
২৪ নভেম্বর ২০২৫, ১৭:২৪
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

৬ দফা দাবির পক্ষে ফের কর্মবিরতির ডাক দিয়েছে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। দাবি বাস্তবায়নে বৃহস্পতিবারের মধ্যে সরকার প্রজ্ঞাপন জারি না করলে শনিবার থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয় পরিষদ।

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ফজলুল হক চৌধুরী, মুখ্য সংগঠক জিয়াউল হক কাবুল, আব্দুস সালাম প্রমুখ।

পুরোনো আশ্বাস না মানায় নতুন আন্দোলন

সংবাদ সম্মেলনে নেতারা জানান, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে আসছেন। দাবি যৌক্তিক মেনে নিয়ে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও ৫ বার প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

নেতাদের অভিযোগ, দাবি বাস্তবায়নে কালক্ষেপণের কারণে ১ অক্টোবর থেকে সারা দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ টিকা কেন্দ্রে ইপিআই ও টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কর্মসূচির রিপোর্ট তৈরিসহ সব কার্যক্রম বন্ধ রেখে তারা কর্মবিরতি শুরু করেছিলেন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় বসেন। আলোচনার পর এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত করেন স্বাস্থ্য সহকারীরা। পরে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে প্রায় ৫ কোটি শিশুকে টিসিভি টিকা দেওয়ার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেন তারা।

তবে নেতাদের দাবি, আশ্বাস পালন না করে উল্টো চাঁদপুরের দুই স্বাস্থ্য সহকারী—আরিফ মোহাম্মদ রুহুল ইসলাম ও শাহজালালকে কুমিল্লায় বদলি করা হয়েছে। টিসিভি বাজেট বরাদ্দ নিয়ে প্রতিবাদ করায় এ বদলি করা হয়েছে বলে অভিযোগ তাদের।

সংগঠনের নেতাদের অভিযোগ, দাবি তুলে ধরলেই একেক অজুহাতে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছে। আমরা কথা রেখেছি, কিন্তু কর্তৃপক্ষ রাখেনি। এবার সবাই অনড়। আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই—বাস্তবায়ন চাই। তারা বলেন, দুই সহকর্মীর বদলি প্রত্যাহার এবং ৬ দফা দাবি প্রজ্ঞাপন আকারে প্রকাশ না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি

স্বাস্থ্য সহকারীদের দাবি হলো- নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতাসহ ১৪তম গ্রেড ও ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুনর্নির্ধারণে প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল যুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া।

আমার বার্তা/এমই

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। মঙ্গলবার (১০ মার্চ)

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (০৯ মার্চ)

জাতীয় মানসিক হাসপাতালে গিয়ে নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখলেন স্বাস্থ্যমন্ত্রী

হঠাৎ পরিদর্শনে গিয়ে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে নোংরা পরিবেশ ও নানা অনিয়মের চিত্র দেখতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ঘণ্টার আগুনে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরি, অসুস্থ বেশ কয়েকজন সেনা

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা

ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমীন

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’