ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩

সারাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) থেকে এক কার্যক্রম শুরু হয়।

এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। ইপিআই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইপিআই’র সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, ১৮ জেলার ৩০ উপজেলা ও ৪টি সিটি করপোরেশনসহ দেশের সব এলাকায় মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় আনা হবে।

৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে এবং ১২ এপ্রিল শুরু হওয়া দ্বিতীয় ধাপের কার্যক্রম ১২ মে পর্যন্ত চলবে। এছাড়া সোমবার থেকে শুরু হওয়া দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।

এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় ১২ এপ্রিল থেকে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে একযোগে টিকাদান কার্যক্রম চালু করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বগুড়ায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

রোববার (১৯ এপ্রিল) এক ভিডিও বার্তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনের জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে চলতি মাসের ৫ তারিখে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে এবং তা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সোমবার (২০ এপ্রিল) থেকে দেশব্যাপী ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুর জন্য বিনামূল্যে এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গড়তে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে তিনি অভিভাবক, কিশোর-কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী এবং স্থানীয় প্রশাসনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান, যাতে সবাই মিলে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে পুনরায় হামের টিকা না দেওয়ার কথাও বলা হয়েছে।

আমি আপনাদের ভালোবাসার অরূপ হয়েই থাকতে চাই: ডা. অরূপরতন চৌধুরী

অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী। স্বীয় কর্মে নন্দিত এক চিকিৎসক, কোনো নির্দিষ্ট পরিচয়ের গণ্ডিতে বেঁধে রাখা

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরকার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশু মারা গেছে। এ সময়ে

টিকাদানের ঘাটতি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ঝুঁকি আরও বাড়াতে পারে

টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে পলিসি ব্রিফ। বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডে পোশাক রপ্তানি বাড়াতে কৌশল নির্ধারণে গুরুত্বারোপ বিকেএমইএর

দুই বছরের মধ্যে বাংলাদেশ হবে প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র: অর্থমন্ত্রী

আমি আপনাদের ভালোবাসার অরূপ হয়েই থাকতে চাই: ডা. অরূপরতন চৌধুরী

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল সুরুজের, পরিবারে মাতম

আগামী বাজেটের জন্য ধ্রুবতারা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

বোনাস না নিয়ে সভাপতি তামিমের কাছে যা চেয়েছেন শান্তরা

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি

বিশ্বকাপে অধিনায়কত্ব করা ঢুলিকে কোচ হিসেবে মানতে চান না সমর্থকরা

বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে

নির্বাচন কমিশনের কাজে উন্নতি হয়েছে: আনফ্রেলের মূল্যায়ন

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

সুন্দরবনে “কুখ্যাত বনদস্যু সুমন বাহিনী”র আত্মসমর্পণ

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিযোগ শ্রমিক নেতাদের

এইচপির দায়িত্ব নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন সালাউদ্দিন

বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকাণ্ডের জন্য দায়ি: বাংলাদেশ ন্যাপ

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত সময়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ লাইব্রেরির দুষ্প্রাপ্য দলিল ডিজিটালাইজেশন ও ই-বুক চালুর সুপারিশ