ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

চোখে কখন কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন

চোখে কন্টাক্ট লেন্স
অধ্যাপক ডা. মো.ছায়েদুল হক
২০ এপ্রিল ২০২৬, ১০:০৬
আপডেট  : ২০ এপ্রিল ২০২৬, ১০:১২

চোখের কালো মণির সামনে কন্টাক্ট লেন্স লাগিয়ে দৃষ্টিস্বল্পতার চিকিৎসা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিৎসায়ও কন্টাক্ট লেন্স ব্যবহার করা হয়।

ব্যবহার

  • জন্মগত চোখের ত্রুটির জন্য যারা আলোর প্রতি বেশি সংবেদনশীল, আলোতে যেতে পারেন না, তারাও বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন।

  • যারা চশমা পড়তে চান না, তাঁরা পাওয়ারযুক্ত কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারেন।

প্লাস, মাইনাস অ্যাসটিগমেটিক সব ধরনের কন্টাক্ট লেন্স পাওয়া যায়।

  • যাঁদের কালো মণিতে পুরনো ঘা আছে, চোখ খোলা ও বন্ধ করার সময় ঘা বারবার কাঁচা হয়ে যায়, তাঁদের ক্ষেত্রে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স ব্যবহার করা প্রয়োজন।
  • চোখে চুন বা অন্যান্য ক্ষতিকর কেমিক্যাল পড়লে কিংবা বিভিন্ন রকম ক্ষতি থেকে চোখকে রক্ষা করার জন্য চোখে কন্টাক্ট লেন্স দেওয়া যেতে পারে।
  • কালো মণির পুরনো দাগ লুকানোর জন্য কসমেটিক কন্টাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে।

লেন্সের ধরন

  • হার্ড কন্টাক্ট লেন্স
  • আরজিপি কন্টাক্ট লেন্স
  • সফট কন্টাক্ট লেন্স

কিভাবে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন

  • প্রথমত, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না। কন্টাক্ট লেন্স নিয়মিত নির্দিষ্ট সলিউশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে। মেয়াদোত্তীর্ণ তরল ব্যবহার করবেন না।
  • বেশি পুরনো কন্টাক্ট লেন্স পরিবর্তন করুন।

হার্ড কন্টাক্ট লেন্স বেশিক্ষণ ব্যবহার করা উচিত না। দৈনিক তিন-চার ঘণ্টা ব্যবহার করা যেতে পারে।

  • আরজিপি এবং সফট কন্টাক্ট লেন্স ১৫ থেকে ২০ ঘণ্টা ব্যবহার করা যায়।
  • প্রতি ২৪ ঘণ্টা পর পর নির্দিষ্ট তরল বা সলিউশন দিয়ে লেন্স পরিষ্কার করা ভালো।
  • কন্টাক্ট লেন্স ব্যবহার করা অবস্থায় চোখ লাল হলে তা খুলে ফেলতে হবে এবং দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

কন্টাক্ট লেন্সজনিত সমস্যা

  • লেন্স পরিষ্কার করার তরলের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকে, তা থেকে চোখে অ্যালার্জি হতে পারে।
  • চোখের কালো মণিতে পানি জমে পরবর্তী সময়ে ঘা হতে পারে।
  • কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী অ্যাসটিগমেটিজম বা দৃষ্টিস্বল্পতা হতে পারে।
  • লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে।

চশমার বিকল্প হিসেবে স্বল্প খরচে কন্টাক্ট লেন্স ব্যবহার অনেক জনপ্রিয়। ডাক্তারের পরামর্শে ব্যবহারবিধি মেনে লেন্স ব্যবহার করলে কন্টাক্ট লেন্সজনিত চোখের সমস্যা এড়ানো যায়।

লেখক : অধ্যাপক ডা. মো. ছায়েদুল হক

চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল,মার্কস মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট, মিরপুর ঢাকা।

চেম্বার : কনসালটেন্ট, আইডিয়াল আই কেয়ার সেন্টার,৩৮/৩-৪, রিং রোড, শ্যামলী, ঢাকা।

হটলাইন: ০১৯২০৯৬২৫১২

আমি আপনাদের ভালোবাসার অরূপ হয়েই থাকতে চাই: ডা. অরূপরতন চৌধুরী

অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী। স্বীয় কর্মে নন্দিত এক চিকিৎসক, কোনো নির্দিষ্ট পরিচয়ের গণ্ডিতে বেঁধে রাখা

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরকার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশু মারা গেছে। এ সময়ে

টিকাদানের ঘাটতি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ঝুঁকি আরও বাড়াতে পারে

টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে পলিসি ব্রিফ। বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডে পোশাক রপ্তানি বাড়াতে কৌশল নির্ধারণে গুরুত্বারোপ বিকেএমইএর

দুই বছরের মধ্যে বাংলাদেশ হবে প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র: অর্থমন্ত্রী

আমি আপনাদের ভালোবাসার অরূপ হয়েই থাকতে চাই: ডা. অরূপরতন চৌধুরী

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল সুরুজের, পরিবারে মাতম

আগামী বাজেটের জন্য ধ্রুবতারা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

বোনাস না নিয়ে সভাপতি তামিমের কাছে যা চেয়েছেন শান্তরা

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি

বিশ্বকাপে অধিনায়কত্ব করা ঢুলিকে কোচ হিসেবে মানতে চান না সমর্থকরা

বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে

নির্বাচন কমিশনের কাজে উন্নতি হয়েছে: আনফ্রেলের মূল্যায়ন

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

সুন্দরবনে “কুখ্যাত বনদস্যু সুমন বাহিনী”র আত্মসমর্পণ

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিযোগ শ্রমিক নেতাদের

এইচপির দায়িত্ব নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন সালাউদ্দিন

বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকাণ্ডের জন্য দায়ি: বাংলাদেশ ন্যাপ

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত সময়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ লাইব্রেরির দুষ্প্রাপ্য দলিল ডিজিটালাইজেশন ও ই-বুক চালুর সুপারিশ