ই-পেপার রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫১
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ছবি সংগৃহীত

এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। যুদ্ধে আহতদের চিকিৎসা এবং গাজার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় জাপান নতুন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।

কিয়োডো নিউজ এজেন্সির বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, তার সরকার গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জাপানে চিকিৎসা সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে।

ইশিবা সংসদীয় অধিবেশনে বলেন, গাজায় অসুস্থ বা আহত ব্যক্তিদের জাপানে আনার উপায় খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি ।

তিনি আরও বলেন, জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি বিশেষ কর্মসূচি চালু করার চেষ্টা করবে জাপান ।

এ ছাড়া গত মাসে মালয়েশিয়া সফরের সময় ইশিবা বলেছিলেন, তার দেশ ফিলিস্তিনের উন্নয়নে সহায়তা করবে।

পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, তার সরকার ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজায় হাসপাতাল, স্কুল এবং মসজিদ পুনর্নির্মাণের জন্য জাপানের সাথে মিলে একটি তহবিল গঠন করবে।

১৯ জানুয়ারি গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এরপর শরণার্থী ফিলিস্তিনিরা গাজায় ফিরতে শুরু করেন । সে সঙ্গে হতাহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা প্রবলভাবে অনুভূত হয়। এমন সময় মিসর, তুরস্কসহ বিভিন্ন দেশ আহতদের চিকিৎসায় এগিয়ে আসে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৪৭,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১১,৬০০ জনেরও বেশি আহত হয়েছে। এ ছাড়া গাজায় ইসরায়েলি আক্রমণে ১১,০০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের মরদেহ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু বিশ্বের কোনো দেশ এখনো এ আদেশ পালনের সাহস দেখায়নি।

আমার বার্তা/এমই

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে

মার্কিন সেনা হত্যায় ‘কঠোর প্রতিশোধের’ হুঁশিয়ারি ট্রাম্পের

সিরিয়ায় আইএস (ইসলামিক স্টেট)–বিরোধী অভিযানের সময় সন্ত্রাসী হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের আইভি লিগভুক্ত ব্রাউন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় দুইজন নিহত এবং আরও আটজন গুরুতর আহত

এবার জাতিসংঘ বৈঠকে আফগানিস্তানকে সতর্কবার্তা দিলো পাকিস্তান

জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রতিবেশী আফগানিস্তানের উদ্দেশে সম্ভাব্য যুদ্ধের সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

দেশের অর্থনীতির সূচকগুলো মন্দা অবস্থায়, বেড়েছে বেকারত্ব

টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

মালয়েশিয়ার হরাইজন রেমিট এসডিএন বিএইচডির সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি

নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: বিএনপি মহাসচিব

উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের একজন সদস্যের ওপর হামলা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

বিএনপির মনোনয়ন ঘিরে তীব্র অস্বস্তি, অর্ধশতাধিক আসনে কোন্দল

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, নামছে তাপমাত্রা

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

রাজধানীর তিন এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ, আহত ১

মার্কিন সেনা হত্যায় ‘কঠোর প্রতিশোধের’ হুঁশিয়ারি ট্রাম্পের

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

১৪ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন