ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়েছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি

আমার বার্তা অনলাইন
০৯ মে ২০২৫, ১২:২১

ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেতে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে যুক্ত ছিলেন, বিবিসি ভেরিফাই তার প্রমাণ পেয়েছে।

ফ্রান্সের ডাসোঁ এভিয়েশনের তৈরি রাফাল হলো ভারতীয় বিমানবাহিনীর সম্ভারে সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী যুদ্ধবিমান।

এর আগে গত বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত পাঁচটি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে, যার মধ্যে অন্তত তিনটি রাফাল আছে বলেও বলা হয়েছিল।

যদিও সেই দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও পেশ করা হয়নি, ভারতও সে কথা স্বীকার করেনি। ফলে বিষয়টি নিয়ে অস্পষ্টতা ও সংশয় ছিলই।

তবে বিবিসির তথ্য ও খবর যাচাই করার বিভাগ “বিবিসি ভেরিফাই” তাদের নিজস্ব অনুসন্ধানে এমন তিনটি ভিডিও “অথেন্টিকেট” করতে পেরেছে বা সত্যতা যাচাই করতে পেরেছে – যাতে ফ্রান্সের নির্মিত রাফাল বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে, যেগুলো ভারতের বিমানবাহিনী ব্যবহার করে থাকে।

এই তিনটি ভিডিও ক্লিপের একটিকে “জিওলোকেট” করে সেটি ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতিন্ডার কাছের একটি জায়গা বলেও চিহ্নিত করা হয়েছে। ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা বিধ্বস্ত বিমানটির ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন অংশ অন্যত্র সরিয়ে ফেলার কাজ করছেন।

সেই একই লোকেশনে আরও দুটি ভিডিও বিবিসি ভেরিফাই-এর হাতে এসেছে, যে ছবিগুলো রাতের অন্ধকারে তোলা হয়েছে। এর একটি ভিডিওতে কৃষিক্ষেতে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। অন্যটিতে দেখা গেছে মাঝআকাশে একটি প্রোজেক্টাইলে আগুন ধরে যাচ্ছে, তারপর ক্ষেতের মাঝখানে দাউদাউ করে আগুন জ্বলছে।

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বর্তমানে একটি রিস্ক ইনটেলিজেন্স সংস্থার কর্ণধার জাস্টিন ক্রাম্প বিবিসি ভেরিফাইকে বলেছেন, তিনি ধারণা করছেন ওই ধ্বংসাবশেষ একটি ফরাসি এয়ার-টু-এয়ার মিসাইলের, যে ধরনের ক্ষেপণাস্ত্র মিরাজ-২০০০ ও রাফাল উভয় যুদ্ধবিমানেই ব্যবহার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে আরও একটি ছবিও ঘুরে বেড়াচ্ছে, যাতে একটি বিমানের “টেইল ফিন” মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে – যার গায়ে “বিএস০০১” ও “রাফাল” ইংরেজিতে লেখা আছে। গুগলে “রিভার্স ইমেজ সার্চ” করেও এই ছবির কোনো পুরোনো সংস্করণ খুঁজে পাওয়া যায়নি, যা থেকে মনে করা যেতে পারে এই ছবিটিও একেবারেই নতুন ও সাম্প্রতিক।

এদিকে পাকিস্তান সত্যিই ভারতের কোনও যুদ্ধবিমান ভূপাতিত করেছে কি না, ভারত বৃহস্পতিবারও এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো “অপারেশন সিন্দুর” নিয়ে দিল্লিতে সংবাদমাধ্যমকে ব্রিফ করতে উপস্থিত হয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি সম্বন্ধে জানতে চাওয়া হলে বিক্রম মিশ্রি বলেন, “সঠিক সময় এলে এ ব্যাপারে সরকারি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হবে।” বিবিসি বাংলা

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু