ই-পেপার রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

চীনের তৈরি জে-১০ দিয়ে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

আমার বার্তা অনলাইন
০৯ মে ২০২৫, ১৪:৩৫

পাকিস্তান চীনের তৈরি অত্যাধুনিক জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, পাকিস্তান জে-১০ যুদ্ধবিমান থেকে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতীয় যুদ্ধবিমানগুলোকে ভূপাতিত করেছে। ভূপাতিত হওয়া বিমানগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ছিল বলে অন্য এক কর্মকর্তা উল্লেখ করেন। ওই কর্মকর্তারা আরও জানান, পাকিস্তান এই অভিযানে আমেরিকার তৈরি এফ-১৬ বিমান ব্যবহার করেনি।

তবে ভারত এখনো তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিতের খবর স্বীকার করেনি। ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সময় এলে তারা আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন।

এর আগে, ফ্রান্সের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছিল, ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এছাড়াও, রয়টার্স বুধবার স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তিনটি ভারতীয় বিমান ভূপাতিতের খবর দিয়েছিল।

অন্যদিকে, পাকিস্তান এর আগে দাবি করেছিল যে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল বিমান।

আমার বার্তা/জেএইচ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে

মার্কিন সেনা হত্যায় ‘কঠোর প্রতিশোধের’ হুঁশিয়ারি ট্রাম্পের

সিরিয়ায় আইএস (ইসলামিক স্টেট)–বিরোধী অভিযানের সময় সন্ত্রাসী হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের আইভি লিগভুক্ত ব্রাউন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় দুইজন নিহত এবং আরও আটজন গুরুতর আহত

এবার জাতিসংঘ বৈঠকে আফগানিস্তানকে সতর্কবার্তা দিলো পাকিস্তান

জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রতিবেশী আফগানিস্তানের উদ্দেশে সম্ভাব্য যুদ্ধের সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

দেশের অর্থনীতির সূচকগুলো মন্দা অবস্থায়, বেড়েছে বেকারত্ব

টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

মালয়েশিয়ার হরাইজন রেমিট এসডিএন বিএইচডির সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি

নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: বিএনপি মহাসচিব

উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের একজন সদস্যের ওপর হামলা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

বিএনপির মনোনয়ন ঘিরে তীব্র অস্বস্তি, অর্ধশতাধিক আসনে কোন্দল

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, নামছে তাপমাত্রা

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

রাজধানীর তিন এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ, আহত ১

মার্কিন সেনা হত্যায় ‘কঠোর প্রতিশোধের’ হুঁশিয়ারি ট্রাম্পের

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

১৪ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন