ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ দিলো ইরান

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৫, ০৯:১১

নিজেদের সামরিক বাহিনীর এলিট ফোরাম ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)- এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে ইরান। বৃহস্পতিবার আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর তার নিয়োগ চূড়ান্ত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা।

এই নিয়োগপ্রাপ্তির মাধ্যমে আইআরজিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমি-এর স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। গত ১৩ জুন ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) অভিযান শুরুর ২ দিন পর ১৫ জুন নিহত হন মোহাম্মেদ কাজেমি।

মাজিদ খাদেমিকে যিনি নিয়োগ দিয়েছেন, সেই মেজর জেনারেল মোহাম্মাদ পাকপৌরও আইআরজিসির শীর্ষ কমান্ডার হয়েছেন মাত্র কয়েক দিন হলো। ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান শুরুর দিনই নিহত হন আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। তার মৃত্যুর কয়েক ঘণ্টা পর মেজর জেনারেল পাকপৌরকে এই পদে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

প্রসঙ্গত, ইরানের সামরিক বাহিনীর চেইন অব কমান্ডকে তছনছ করে দিতে হামলার শুরু থেকেই দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ‘টার্গেট’ করেছিল ইসরায়েল। গত ১৩ জুন থেকে ১৫ জুনের মধ্যে দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার ও উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন।

তবে ইসরায়েলের উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি। কারণ হামলায় যেসব কমান্ডার নিহত হয়েছেন— অত্যন্ত দ্রুত তাদের শূন্যপদে নতুন নিয়োগ দিয়েছে তেহরান। সূত্র : এএফপি

আমার বার্তা/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু