ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করলেন ফিলিস্তিনপন্থি নেতা

আমার বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৫, ১৬:২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে দুই কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন মাহমুদ খালিল নামে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি আন্দোলনেরও নেতা তিনি।

তার অভিযোগ, অভিবাসন এজেন্টদের হাতে বেআইনিভাবে গ্রেপ্তার ও আটক হয়ে তিনি চরম মানসিক যন্ত্রণা, আর্থিক ক্ষতি এবং সম্মানহানির শিকার হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) প্রেসটিভি ইরানের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ৩২ বছর বয়সী মাহমুদ খালিল গত বছরের গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ক্যাম্পাসে হওয়া আন্দোলনের সংগঠকদের একজন। তিনি গত ৮ মার্চ নিউইয়র্কে গ্রেপ্তার হন এবং তারপর থেকে লুইজিয়ানার একটি অভিবাসন আটক কেন্দ্রে ছিলেন। খালিল যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসরত একজন স্থায়ী বাসিন্দা (গ্রিন কার্ডধারী)। তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপারথেইড ডাইভেস্ট (সিইউএডি)-এর প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

মামলায় বলা হয়েছে, মাহমুদ খালিল ও তার পরিবারের মধ্যে ভয় ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার ও বহিষ্কারের পরিকল্পনা করেছিল ট্রাম্প প্রশাসন।

এই দাবি করেছে ‘সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস’, যেটি খালিলের আইনি সহায়তায় রয়েছে। আটকের সময় খালিল যে অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন, তা ছিল ভয়াবহ। তিনি বলেন, ৭০ জন পুরুষের সঙ্গে একটি ডরমে থাকতে হতো তাকে; সেখানে কোনো প্রাইভেসি ছিল না, সবসময় আলো জ্বালানো থাকত।

এক বিবৃতিতে খালিল বলেন, এই মামলা হলো ন্যায়ের দিকে প্রথম পদক্ষেপ। রাজনৈতিক প্রতিশোধ এবং ক্ষমতার অপব্যবহারের জন্য জবাবদিহি হওয়া দরকার। আমার জীবন থেকে ১০৪ দিন ছিনিয়ে নেয়া হয়েছে। আমি আমার স্ত্রীর থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার প্রথম সন্তানের জন্মও মিস করেছি-এগুলো কিছুই ফেরত পাওয়া সম্ভব নয়।

ট্রাম্প প্রশাসন খালিলের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ বা অ্যান্টি-সেমিটিক মনোভাবের অভিযোগ তুলেছে। তবে, এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ জনসমক্ষে বা আদালতের নথিতে উপস্থাপন করা হয়নি।

সমালোচকরা বলছেন, প্রশাসন আসলে এসব অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনপন্থি বক্তব্য ও আন্দোলনকে দমন করতে চাইছে।

ট্রাম্প ইতোমধ্যে এমন হুমকি দিয়েছেন, যেসব বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনপন্থি আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের সবাইকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে। এই নীতির আওতায়ই খালিলকে লক্ষ্যবস্তু করা হয় বলে অভিযোগ।

ট্রাম্প প্রশাসন দাবি করছে, এসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার প্রতি ‘বৈরী’ অবস্থান নিয়েছে। যদিও শিক্ষার্থীরা এসব অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন এবং বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পদক্ষেপ মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু