ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আমার বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৫, ১৬:৪৬

কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা একটি অফিসিয়াল চিঠিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে এই ঘোষণা দেন ট্রাম্প।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আপনাকে এই চিঠিটি পাঠানো আমার জন্য অত্যন্ত সম্মানের কারণ এটি আমাদের বাণিজ্য সম্পর্কের শক্তি এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কানাডা আর্থিকভাবে প্রতিশোধ নেওয়ার পরেও তাদের সঙ্গে কাজ চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র। তবে অটোয়া ওয়াশিংটনের সঙ্গে কাজ করার পরিবর্তে নিজস্ব শুল্ক দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে, ফলে আগামী ১ আগস্ট থেকে কানাডিয়ান পণ্যের ওপর ৩৫ শতাংশ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সমস্ত সেক্টরাল শুল্ক থেকে আলাদা হবে।’

তিনি উল্লেখ করেন, উচ্চ শুল্ক এড়াতে যেসব কানাডিয়ান পণ্য ট্রান্সশিপমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ঢুকবে, সেগুলোর ওপরেও বর্ধিত শুল্ক আরোপ করা হবে। তবে কানাডা অথবা কানাডিও কোম্পানিগুলো যদি তাদের পণ্য যুক্তরাষ্ট্রের ভেতরে তৈরি বা উৎপাদন করতে চায়, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, কানাডা যদি মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, তাহলে তারা যে হারই নির্ধারণ করবে একই হার তাদের ওপর আরোপিত ৩৫ শতাংশ শুল্কের সঙ্গে যোগ করা হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্পের এই চিঠিটি মূলত এমন ২০টিরও বেশি চিঠির একটি, যেগুলো ট্রাম্প এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাণিজ্য অংশীদারদের – যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা – উদ্দেশে প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এসব দেশের ওপরও আগামী ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে।

সূত্র: আনাদোলু, বিবিসি

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু