ই-পেপার বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

পাকিস্তানে দাম কমল পেট্রোলের, বাড়ল হাইস্পিড ডিজেলের

আমার বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৫, ১২:৩৬

ভোক্তা পর্যয়ে পেট্রোলের দাম কমিয়েছে পাকিস্তান, তবে বাড়িয়েছে অপর জ্বালানি তেল ডিজেলের দাম। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স বিভাগ ভোক্তা পর্যায়ে পেট্রোল এবং ডিজেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে।

ফিন্যান্স বিভাগের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে পেট্রোলের দাম লিটারপ্রতি ৭ দশমিক ৫৪ রুপি কমানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার পেট্রোল ভোক্তারা কিনতে পারবেন ২৬৪ দশমিক ৬১ রুপিতে। বৃহস্পতিবার এই দাম ছিল ২৭২ দশমকি ১৫ রুপি।

অন্যদিকে হাইস্পিড ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ১ দশমিক ৪৮ রুপি। ভোক্তাদের এখন থেকে প্রতি লিটার হাইস্পিড পেট্রোলের জন্য ব্যয় করতে হবে ২৮৫ দশমিক ৮৩ রুপি। বৃহস্পতিবার পর্যন্ত এই দাম ছিল ২৮৪ দশমিক ৩৫ রুপি।

পাকিস্তানের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ফিন্যান্স বিভাগের নির্ধারিত মূল্য তালিকা আজ শুক্রবার থেকে আগামী ১৫ দিন, অর্থাৎ ১৫ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে ১৫ আগস্টের পর নতুন দাম নির্ধারণ করা হবে।

সর্বশেষ গত ১৫ জুলাই জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছিল যা কার্যকর ছিল গতকাল বৃহস্পতিবার পর্যন্ত।

সাবেক ও নতুন মূল্যতালিকা পর্যালোচনা করে সরকারের নতুন আদেশে লাভবান হবেন পেট্রোলের ক্রেতারা। কারণ ১৫ জুলাইয়ের যে মূল্য নির্ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার, সেখানে পেট্রোলের দাম প্রতি লিটারে ৫ দশমিক ৩৬ রুপি বাড়ানো হয়েছিল।

অন্যদিকে ডিজেলের দাম না কমলেও প্রায় অপরিবর্তিত আছে। গত ১৫ জুলাই ডিজেলের দাম প্রতি লিটারে ১১ দশমিক ৩৭ লিটার বাড়িয়েছিল পাকিস্তান।

সূত্র : জিও নিউজ

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু