ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

ভারতের ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

আমার বার্তা অনলাইন:
০৫ আগস্ট ২০২৫, ১০:২২
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী। ফাইল ছবি: এএফপি

ভারতীয় পণ্যের ওপর ‘উল্লেখযোগ্য মাত্রায়’ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৪ আগস্ট) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনে তা পুনরায় বিক্রি করে ‘বড় মুনাফা’ করছে।

ট্রাম্প লেখেন, ওরা মোটেও পরোয়া করে না যে রাশিয়ার যুদ্ধযন্ত্র ইউক্রেনে কত মানুষ হত্যা করছে। তাই আমি যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে প্রদেয় শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়াবো।

তবে ঠিক কত হারে শুল্ক বাড়ানো হবে কিংবা এটি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করেননি তিনি। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারত থেকে প্রায় ৮৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।

এর আগে, গত সপ্তাহেই ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। পাশাপাশি, রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনার কারণে ভারতের ওপর জরিমানা আরোপেরও ঘোষণা দেন।

পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল বলেন, ভারতের আমদানি মূলত দেশীয় ভোক্তাদের জন্য সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে করা হয়। তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, এ প্রেক্ষাপটে ভারতের বিরুদ্ধে এই টার্গেটিং অন্যায্য ও অযৌক্তিক।

জয়সওয়াল আরও বলেন, ভারতের বৈদেশিক সম্পর্ক স্বতন্ত্র ভিত্তিতে দাঁড়িয়ে। তৃতীয় কোনো দেশের প্রিজম দিয়ে এই সম্পর্ক মূল্যায়ন করা উচিত নয়। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের, স্থিতিশীল ও পরীক্ষিত।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থার তথ্যমতে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়ার ‘ডিসকাউন্টেড’ দামে তেল কেনা প্রায় ছয়গুণ বাড়িয়েছে।

তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ভারতের অবস্থানের সমালোচনা অব্যাহত রেখেছেন। হোয়াইট হাউজের উপদেষ্টা স্টিফেন মিলার বলেন, মানুষ জানলে অবাক হবে, রাশিয়ার তেল কেনায় ভারত এখন চীনের সমতুল্য। এটা বিস্ময়কর। - সূত্র: আল-জাজিরা

আমার বার্তা/এমই

যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান

  ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনও দেশের কাছে স্থানান্তর করা হবে না এবং তা যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোর

যে দুই শর্তে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এক্ষেত্রে জাহাজগুলোকে দুটি শর্ত মেনে

হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারত পর্যালোচনা করছে: রণধীর জয়সওয়াল

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ

ইরানের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সাম্প্রতিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল

সার্ক পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত সরকার: প্রধানমন্ত্রী

শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন

মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী

জ্বালানি লোডিং লাইসেন্স পেলো রূপপুর, ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহ

নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সামনের বছরগুলোতে বৃত্তি পরীক্ষা সঠিক সময়ে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবনবৃত্তান্ত

হরমুজ পাড়ি দিতে না পারা জাহাজ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান

ব্যাপক ছাঁটাইয়ের পথে মেটা, আগামী মাসে চাকরি থাকবে না ৮০০০ কর্মীর

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

‘আগে লাইন ধরে তেল পেতাম, এখন রাতভর অপেক্ষার পরও মেলে না’

স্মার্ট সিটি ধারণা: ঢাকার বাইরে নগর অর্থনীতি গড়া কি সম্ভব?

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী