ই-পেপার মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

গাজা দখলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: আরব লীগ

আমার বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৫, ১০:৫৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে আরব বিশ্বের আঞ্চলিক সংগঠন আরব লীগ। একইসঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের “গণহত্যা ও অনাহারের নীতি” বন্ধে চাপ প্রয়োগ করতেও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, রোববার এক জরুরি বৈঠকে আরব লীগ গাজা উপত্যকা দখলের ইসরায়েলের পরিকল্পনাকে “সব আরব রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন” এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে।

মিসরের কায়রোতে স্থায়ী প্রতিনিধিদের পর্যায়ের এই বৈঠক শেষে প্রকাশিত চূড়ান্ত বিবৃতিতে অংশগ্রহণকারীরা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের “গণহত্যা ও অনাহারের নীতি” বন্ধে চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে ইসরায়েলি দখলদার সরকারের গাজা উপত্যকার পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীর — যার মধ্যে জেরুজালেমও রয়েছে — এ “আগ্রাসন, গণহত্যা ও জাতিগত নির্মূল” চালানোর পরিকল্পনার নিন্দা জানানো হয়।

আরব লীগ বলেছে, এসব সিদ্ধান্ত ও পরিকল্পনা “আন্তর্জাতিক আইন ও কনভেনশন লঙ্ঘন, সব আরব রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।”

গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে, যা বিশ্বজুড়ে বিভিন্ন সরকার ও মানবাধিকার সংস্থার তীব্র সমালোচনার মুখে পড়ে।

আরব লীগ যৌথ মিসর-কাতার মধ্যস্থতার প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষত যুক্তরাষ্ট্রকে “দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের আগ্রাসন ও অপরাধ বন্ধ এবং এর অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে চাপ প্রয়োগের” আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা দুর্ভিক্ষের মুখে রয়েছে।

গত বছরের নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ায়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গাজায় ইসরায়েলের অভিযানের জন্য আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার মামলা চলছে।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু