ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

রেসিডেন্ট কার্ড চালু হয়েছে ওমানে প্রবাসীদের জন্য

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৫, ১১:৫৩
আপডেট  : ১১ আগস্ট ২০২৫, ১১:৫৯

ওমানে বসবাসরত প্রবাসী এবং দেশটির নাগরিকদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ এবং ফি কাঠামোতে বড় ধরনের পরিবর্তন ঘোষণা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা এখন থেকে এক থেকে তিন বছর মেয়াদের রেসিডেন্ট কার্ড বেছে নিতে পারবেন। এছাড়া ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (১১ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও কাস্টমসের ইন্সপেক্টর-জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকির জারি করা ঘোষণা অনুযায়ী, প্রবাসী এখন তাদের রেসিডেন্ট কার্ডের জন্য তিনটি বিকল্প থেকে বেছে নিতে পারবেন। এক বছরের জন্য ৫ ওমানি রিয়াল, দুই বছরের জন্য ১০ ওমানি রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ ওমানি রিয়াল ফি দিতে হবে। তবে হারিয়ে গেলে বা কার্ড নষ্ট হয়ে গেলে নতুন কার্ড নিতে ২০ রিয়াল ফি দিতে হবে।

প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্তের ফলে ওমানি নাগরিকদের জন্য ব্যক্তিগত পরিচয়পত্রের মেয়াদ বাড়িয়ে ১০ বছর পর্যন্ত করা হয়েছে, যা ওমানি পাসপোর্টের মেয়াদের সাথে সামঞ্জস্যপূর্ণ। ওমানি আইডি কার্ড ইস্যু, নবায়ন বা প্রতিস্থাপন ফি ১০ রিয়ালই রাখা হয়েছে।

এক বিবৃতিতে র‌য়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আইন মেনে চলার জন্য সব রেসিডেন্ট এবং আইডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নথি নবায়ন করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই নতুন সংশোধনী প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নমনীয় বিকল্পের জন্য করা হয়েছে।

২০২৫ সালের জুন পর্যন্ত ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী রয়েছে। এর মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার, গৃহকর্মী হিসেবে ৩ রাখ ৪৯ হাজার প্রবাসী কর্মরত।

সূত্র: গালফ নিউজ

আমার বার্তা/এল/এমই

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

মালদ্বীপের টুনা শিল্প পর্যটনের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম খাত। এটি তার ১০০% টেকসই পদ্ধতির জন্য

আত্মসমর্পণে বাধ্য করার যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ‌‘ব্যর্থ হবে’ বলে মন্তব্য

ট্রাম্প দাবি করলেও পাকিস্তানে দুইদিনের মধ্যে সংলাপের সম্ভাবনা কম

আগামী দুইদিনের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ‘কিছু একটা ঘটতে পারে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা