ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দীর্ঘসময় রুটি থাকবে নরম ও তুলতুলে

আমার বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৫, ১৫:১৩

বাঙালির ভাতের পর সবচেয়ে পছন্দের খাবার হলো রুটি। শর্করা জাতীয় এই খাদ্য হিসেবে রুটি অনেক পুষ্টিতে ভরপুর। সকালের নাশতায় কিংবা রাতের খাবারে অনেকেই রুটি খেয়ে থাকেন। তরকারি, ডাল,মাংসের সঙ্গে গরম গরম রুটি খেতে বেশ লাগে। তবে রুটি নরম না হলে খেতে ভালো লাগে না। অনেকেরই হয়তো জানেন না, নরম রুটি নির্ভর করে আটা কিংবা ময়দা মাখার পদ্ধতির উপর। তাই রুটি শক্ত হওয়া এড়াতে বেশ কিছু সহজ পদ্ধতি মেনে চলতে হবে। তাহলে রুটি হবে নরম ও তুলতুলে।

দীর্ঘসময় রুটিকে নরম আর তুলতুলে রাখতে ঠান্ডা পানি নয়, গরম পানিতে আটা মেখে নিতে হবে। সঙ্গে অল্প দুধ এবং ঘি ব্যবহার করতে হবে। দুধের প্রোটিন রুটির ময়েশ্চার ধরে রাখে। পাশাপাশি ঘি রুটি নরম করতে সাহায্য করে। এই নিয়ম মেনে আটা মেখে নিলে রুটি ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না।

মাখার পর ঢেকে রাখা

আটা মাখার পরেই রুটি বেলা বা সেঁকে নেবেন না। আটা মাখার পরে ডো একটি সুতির কাপড় দিয়ে ১৫-২০ মিনিট ঢেকে রাখতে হবে। এতে রুটি নরম হবে।

লেচি ছোট করে কাটা

রুটি মোটা করে বানালে শক্ত হবে। তাই ডো থেকে লেচি ছোট ছোট কেটে নিতে হবে। সেটি পাতলা করে বেলে নিতে হবে। এছাড়া রুটি বেলার আগে বেলনে হালকা করে তেল মাখিয়ে নিতে হবে। এতে রুটি ভালো ফুলবে এবং নরম হবে।

সঠিক আঁচে ভাজা

চুলার মাঝারি আঁচে রুটি ভেজে নিতে হবে। মাঝারি আঁচে রুটি ভাজার কারণে রুটি কখনোই পুড়ে যাবে না। আবার রুটিগুলো ফুলেও উঠবে। এই নিয়মে রুটি ভেজে নিলে রুটি দীর্ঘসময় ধরে থাকবে নরম আর তুলতুলে।

রুটি সংরক্ষণ করা

রুটি সেঁকা হয়ে গেলে একটি সুতির কাপড়ে রুটিগুলো মুড়ে রাখতে হবে। এতে রুটি দীর্ঘক্ষণ পর্যন্ত নরম এবং গরম থাকবে। এছাড়া রুটিতে ঘি মাখিয়ে রাখতে পারেন। এতেও রুটি নরম থাকবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

অপর্যাপ্ত ঘুমের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞদের

মানবদেহের সুস্থতা ও স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে ঘুমের গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। পর্যাপ্ত

এই শীতে উলের কুর্তা সেটে স্টাইল আর কমফোর্ট

শীতকালে বিয়ে, উৎসব বা কোনও অনুষ্ঠানে সবসময়ে সেই একঘেয়ে স্টাইলিং চলে না, এরম সময় একটু

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা

আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে আনতে পারে কমলা। কারণ প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়।

নারীর মুড সুইংয়ের জন্য দায়ী যে বৈজ্ঞানিক কারণগুলো

আধুনিক স্নায়ুবিজ্ঞান, এন্ডোক্রাইনোলজি এবং মনোবিজ্ঞান বলে- মুড পরিবর্তন একটি সম্পূর্ণ স্বাভাবিক, বৈজ্ঞানিক বাস্তবতা; বিশেষত নারীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু