ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইংল্যান্ডে শিশু-কিশোরদের কাছে বিক্রি নিষিদ্ধ হচ্ছে এনার্জি ড্রিংক

অতিরিক্ত ক্যাফেইনে বিপদ
আমার বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২

ইংল্যান্ডে ১৬ বছরের নিচের শিশু-কিশোরদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করতে নতুন আইন আনার পরিকল্পনা করছে দেশটির সরকার। ফলে রেড বুল, মনস্টার বা প্রাইমের মতো জনপ্রিয় পানীয় আর দোকান, রেস্তোরাঁ, ক্যাফে, ভেন্ডিং মেশিন কিংবা অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের কাছে বিক্রি করা যাবে না।

মূলত তরুণ প্রজন্মের স্বাস্থ্য রক্ষায় নতুন এই আইন আনতে যাচ্ছে দেশটির সরকার। বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ধারণা করা হয়, যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে প্রায় এক-তৃতীয়াংশ শিশু এ ধরনের পানীয় পান করে। যদিও বেশিরভাগ সুপারমার্কেট আগেই স্বেচ্ছায় এনার্জি ড্রিংক বিক্রিতে বয়সসীমা আরোপ করেছে। কিছু জনপ্রিয় পানীয়তে দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন থাকে।

স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক মন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের প্রতিফলন ঘটাতেই সরকার সরাসরি উদ্যোগ নিচ্ছে। তরুণদের স্বাস্থ্য রক্ষাই এর মূল লক্ষ্য।

তবে কম ক্যাফেইনযুক্ত সফট ড্রিংক যেমন ডায়েট কোক বা চা-কফি এই নিষেধাজ্ঞার আওতায় আসছে না। বিষয়টি নিয়ে ১২ সপ্তাহের পরামর্শকাল চলবে। এসময় বিশেষজ্ঞ, সাধারণ মানুষ, খুচরা বিক্রেতা ও উৎপাদকরা মতামত দেবেন।

টিভি শেফ জেমি অলিভার দীর্ঘদিন ধরেই এনার্জি ড্রিংকের ক্ষতিকর প্রভাব নিয়ে সতর্ক করে আসছেন। তার অভিযোগ, অনেক শিশু নাশতায় এনার্জি ড্রিংক খেয়ে স্কুলে আসে, তারপর সারাদিন অস্থির থাকে। তিনি বলেন, “এই এক বোতলে থাকে তিন-চার শট এসপ্রেসো আর বিপুল পরিমাণ চিনি— যেন একেবারে দুঃস্বপ্ন।”

অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে মাথাব্যথা, ঘুমের সমস্যা, অনিয়মিত হৃদস্পন্দন, এমনকি খিঁচুনি পর্যন্ত হতে পারে। বিরল হলেও অতিরিক্ত ক্যাফেইনের কারণে কিছু মৃত্যুর ঘটনাও রয়েছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, চা-কফি ছাড়া অন্য কোনো পানীয়তে যদি লিটারপ্রতি ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন থাকে, তবে লেবেলে সতর্কবার্তা লিখতে হয়—“উচ্চ ক্যাফেইনযুক্ত। শিশু, গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর জন্য উপযোগী নয়।”

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের শরীর ছোট এবং তাদের মস্তিষ্ক এখনও বিকাশমান, ফলে তারা ক্যাফেইনের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন নিরাপদ ধরা হয়, যা প্রায় চার কাপ ইনস্ট্যান্ট কফি বা পাঁচ কাপ চায়ের সমান।

মন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, “শিশুদের কাছে এই পানীয় বিক্রি বন্ধ করে আমরা আগামী প্রজন্মকে আরও সুস্থ ও সুখী জীবনের ভিত্তি উপহার দিতে চাই।”

এদিকে উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসেও একই ধরনের নিষেধাজ্ঞা বিবেচনা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু