ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১

আমার বার্তা অনলাইন
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২

ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী একটি নৌকায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। এটি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পর প্রথম বড় সামরিক অভিযান বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা মাত্র কয়েক মিনিট আগে একটি নৌকা ধ্বংস করেছি, যা মাদক বহন করছিল। সেই নৌকায় প্রচুর মাদক ছিল। আরও আসছে… এগুলো ভেনেজুয়েলা থেকে আসছে।’

পরে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেন। ফুটেজে দেখা যায়, সাগরে একটি স্পিডবোট বিস্ফোরণে আগুনে জ্বলছে। ট্রাম্প বলেন, এই হামলায় ১১ সন্ত্রাসী নিহত হয়েছে। কোনো মার্কিন সেনা ক্ষতিগ্রস্ত হয়নি।

তিনি দাবি করেন, নিহতরা ভেনেজুয়েলার কুখ্যাত অপরাধীরা গ্যাং ট্রেন দে আরাগুয়া-এর সদস্য। এই সংগঠনটিকে যুক্তরাষ্ট্র চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ট্রাম্প আবারও অভিযোগ তোলে বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গোপনে এ গ্যাং নিয়ন্ত্রণ করছেন। তবে কারাকাস এসব অভিযোগ অস্বীকার করেছে।

ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, পেন্টাগনও হামলার বিস্তারিত অর্থাৎ কী ধরনের মাদক ছিল, কত পরিমাণ পাওয়া গেছে, বা কীভাবে হামলা চালানো হয়েছে সে বিষয়ে তথ্য প্রকাশ করেনি।

এই অভিযানে সন্দেহভাজন নৌকাকে দখল বা ক্রুদের গ্রেফতার না করে সরাসরি ধ্বংস করা অস্বাভাবিক বলে বিশ্লেষকরা মনে করছেন। এটি সন্ত্রাসবিরোধী অভিযানের কৌশলের সঙ্গেও তুলনা করা হচ্ছে।

সম্প্রতি মাদকচক্র দমনে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে সাতটি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে। এ বহরে ৪ হাজার ৫০০-এর বেশি নৌসেনা ও মেরিন রয়েছে। এর মধ্যে রয়েছে ইউএসএস সান আন্তোনিও, ইউএসএস ইও জিমা এবং ইউএসএস ফোর্ট লডারডেল হেলিকপ্টার এবং টমাহক মিসাইল বহন করতে সক্ষম।

মাদুরোকে একাধিকবার লক্ষ্যবস্তু করার অভিযোগে ভেনেজুয়েলায় উদ্বেগ দেখা দিয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেপ্তারের তথ্যের জন্য পুরস্কার দ্বিগুণ করে ৫ কোটি ডলার ঘোষণা করেছে। তবে ভেনেজুয়েলার কর্মকর্তারা বলছেন, ২০২৩ সালে এক কারাগার অভিযানে তারা ট্রেন দে আরাগুয়া-কে ভেঙে দিয়েছে। বর্তমানে সংগঠনটি আর সক্রিয় নয়।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু