ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ভারত ভ্রমণের আগে অনলাইনে ফরম পূরণ ভোগান্তির আরেক নাম

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ১৪:১৯

ভারত ভ্রমণের আগে অনলাইনে আগমন ফরম পূরণ বাধ্যতামূলক করেছে ভারতীয় দূতাবাস। ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এ নিয়মকে যাত্রীরা নতুন ভোগান্তি ও হয়রানির কারণ বলে অভিযোগ করেছেন।

পাসপোর্টধারীরা জানান, ভ্রমণের ৭২ ঘণ্টা আগে ‘ইন্ডিয়ান ভিসা অনলাইন এরাইভেল’ ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফরমের প্রিন্ট কপি সঙ্গে নিতে হচ্ছে। কিন্তু সার্ভার সচল না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।

এর আগে ভারতগামী যাত্রীদের ইমিগ্রেশনে গিয়ে হাতে লিখেই আগমন ফরম পূরণ করতে হতো।

বেনাপোল স্থলবন্দর সূত্র জানায়, একের পর এক শর্তে ভারতগামী যাত্রীদের যাতায়াত কমে এখন ২০ শতাংশে নেমে এসেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৭-৮ হাজার যাত্রী যাতায়াত করলেও বর্তমানে তা নেমে এসেছে এক হাজারের নিচে। বৃহস্পতিবার বেনাপোল দিয়ে মাত্র ৭৯৬ জন ভারত গেছেন, ফিরেছেন ৪৮৬ জন।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে ভারত সরকার ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয়। মেডিকেল ভিসা চালু থাকলেও নানা শর্ত যুক্ত হওয়ায় ভিসা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ভিসা ফি ও ভ্রমণ ফি বেড়ে দ্বিগুণ হয়েছে।

ভুক্তভোগী পাসপোর্টধারী অনিতা বিশ্বাস বলেন, ‘স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতে নিতে গিয়ে নতুন ফরম পূরণে ১০০ টাকা খরচ করতে হয়েছে। সার্ভার সমস্যার কারণে এক ঘণ্টা অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হয়েছে।’

অন্য এক যাত্রী অনিমেষ অভিযোগ করে বলেন, ‘ভিসা পেতে আমার ১৭-১৮ হাজার টাকা খরচ হয়েছে। ভোগান্তির শেষ নেই। হয় ভিসা সহজ করুক, না হয় বন্ধ করে দিক।’

ভারতগামী যাত্রী আজিবার রহমান জানান, একের পর এক শর্তে ভ্রমণ ও ভিসা প্রাপ্তি দিন দিন কঠিন হয়ে পড়ছে।

বেনাপোল স্থলবন্দর পরিচালক শামিম হোসেন বলেন, ‘ভিসা প্রদানের সংখ্যা কমে যাওয়ায় যাত্রী চলাচলও অনেক কমে গেছে।’

আমার বার্তা/এল/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু