ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

৬ বছরের রেকর্ডভাঙা ম্যালেরিয়া-ডেঙ্গু-চিকনগুনিয়ায় কাঁপছে দিল্লি

আমার বার্তা অনলাইন
০৯ অক্টোবর ২০২৫, ১৪:৩৯

বিগত অন্যান্য বছরগুলোর তুলনায় চলতি ২০২৫ সালে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং রাজধানী সংলগ্ন এলাগুলোতে। ফলে মশার বিস্তার হয়েছে ব্যাপকভাবে এবং মশাবাহিত তিন রোগ ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকনগুনিয়ায় রীতিমতো কাঁপছে দিল্লি।

দিল্লি রাজ্য সরকারের অধীন নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)- এর তথ্য অনুসারে, গত ২৯ আগস্ট থেকে এ পর্যন্ত রাজধানীতে ম্যালেরিয়ায় ৩৭১ জন, চিকনগুনিয়ায় ৬১ জন এবং ডেঙ্গুতে ৭৫৯ জন আক্রান্ত হয়েছেন।

গত বছর এই সময়ে নয়াদিল্লিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ২৩৭ জন এবং চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ৪২ জন।

দিল্লির স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২১ সালের তুলনায় চলতি বছর ৫ গুন বেশি বৃদ্ধি পেয়েছে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। ওই বছর সেপ্টেম্বর-অক্টোবরে মাত্র ৬৬ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

ডেঙ্গু যদিও এখনও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে, তবে যে কোনো সময় আক্রান্তের সংখ্যায় উল্লম্ফন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ২০২৩ সালে নয়াদিল্লিতে ২ হাজার ৭০১ জন আক্রান্ত হয়েছিলেন।

নয়াদিল্লির বাসিন্দাদের সতর্কবার্তাও দিয়েছেন তারা। গতকাল বুধবার এক বিবৃতিতে দিল্লির সরকারি চিকিৎসকরা বলেছেন, “আপনার যদি কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাথা বা মাংসপেশীতে ব্যাথা অনুভূত হয়— তাহলে দেরি না করে রক্ত পরীক্ষা করান এবং রোগ ধরা পড়লে যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া শুরু করুন।”

সূত্র : জি নিউজ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু