ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মিশরে ‘মর্মান্তিক দুর্ঘটনায়’ কাতারের ৩ কূটনীতিক নিহত

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৫, ১৩:২১

মিশরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় কাতারের শীর্ষ সরকারি সংস্থা আমিরি দিওয়ানের তিন কর্মী নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে মিশরে কাতার দূতাবাস।

দূতাবাস জানায়, মিশরের লোহিত সাগরের তীরবর্তী রিসোর্ট শহর শারম আল-শেখের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন এবং তাদের শহরের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার এক বিবৃতিতে কূটনৈতিক মিশন জানিয়েছে, তিনজনই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক অফিস আমিরি দিওয়ানে কাজ করতেন।

দূতাবাস ঘটনাটিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে যে কর্তব্য পালনের সময় তিনজন নিহত হয়েছেন। আহতদের এবং নিহতদের মৃতদেহ রোববার রাতে দোহায় ফিরিয়ে আনা হবে বলেও জানানো হয়।

এর আগে, দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, কাতারি কূটনীতিকদের বহনকারী একটি গাড়ি শহর থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি রাস্তার মোড়ে উল্টে যায়।

এই সপ্তাহের শুরুতে শারম আল-শেখে কাতার, তুরস্ক এবং মিশরের কর্মকর্তারা গাজা যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনায় অংশ নেয়ার কয়েকদিন পর এই দুর্ঘটনা ঘটল।

আলোচনার পর গাজায় যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্যায়ে ইসরাইল এবং হামাসের মধ্যে চুক্তি হয়।

ইসরাইল ও হামাসের মধ্যে হওয়া এই চুক্তিটি চূড়ান্ত করতে মিশরে সোমবার একটি বিশ্বব্যাপী শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

আমার বার্তা/এল/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু