ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

বিহারে এনডিএ’র বড় জয়, মোদির লক্ষ্য পশ্চিমবঙ্গ

আমার বার্তা অনলাইন
১৫ নভেম্বর ২০২৫, ০৯:৩০

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি–জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল ভোটে জয় পেয়েছে। ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিহারের এই বিজয়ই আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে অনুকূল পরিস্থিতি তৈরি করবে।

২৪৩ আসনবিশিষ্ট বিহার বিধানসভায় ভোটগ্রহণ হয় দুই দফায়—৬ নভেম্বর প্রথম দফায় ১২১টি আসনে এবং ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ১২২টি আসনে। প্রথম দফায় ৬৫ শতাংশের বেশি এবং দ্বিতীয় দফায় ৬৮ শতাংশের বেশি ভোট পড়ে। সব মিলিয়ে ভোটের হার দাঁড়ায় প্রায় ৬৭ শতাংশ। এরপর শুক্রবার সকাল থেকে ভোটগণনা শুরু হয়ে রাতে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।

এবারের নির্বাচনে মুখোমুখি ছিল এনডিএ এবং কংগ্রেস–আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন। ঘোষিত ফলে দেখা যায়, ২৪২টি আসনের মধ্যে ২০২টিতে এনডিএ প্রার্থীরা জয়ী হয়েছেন, যেখানে মহাগঠবন্ধন পেয়েছে ৩৫টি আসন।

এনডিএর বড় শরিক বিজেপি ৮৯টি এবং নীতিশ কুমারের জেডিইউ ৮৫টি আসনে জয় লাভ করে। লোক জনশক্তি পার্টি ১৯টি এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা ৫টি আসন দখল করেছে। আলোচিত প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি একটিও আসন পায়নি। বিপরীতে মিম ৫টি আসন জিতে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে।

বিজয় বার্তায় মোদি বলেন, কিছু দল সংখ্যালঘু তোষণের রাজনীতি করলেও বিহারের নারী ও তরুণ ভোটাররা এনডিএকে এগিয়ে নিয়েছে। তিনি আরও দাবি করেন, বিহারের এই জয় পশ্চিমবঙ্গে বিজেপির জন্য শুভ ইঙ্গিত বহন করছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, বিহার ইতোমধ্যেই বাংলায় বিজেপির বিজয়ের পথ তৈরি করে দিয়েছে এবং জনগণের সঙ্গে মিলিতভাবে ‘জঙ্গলরাজ’ দূর করা হবে।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু