ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

এই ফলাফল বিস্ময়কর, নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ভাবে হয়নি: রাহুল

আমার বার্তা অনলাইন
১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৩
আপডেট  : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৪

বিহার বিধানসভার নির্বাচনে বিপর্যস্ত ফলাফলের পর ভোটের চিত্র নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি ও দেশের প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী। পরাজয়ের কারণ হিসেবে সরাসরি ভোট জালিয়াতির অভিযোগ না তুললেও তিনি নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন।

শুক্রবার রাতে ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান—যেসব ভোটার কংগ্রেস–আরজেডির নেতৃত্বাধীন মহাগঠনবন্ধনের প্রার্থীদের সমর্থন করেছেন, তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞ। তার ভাষায়, “বিহারের এই ফল হতবাক করার মতো। আমরা এমন এক নির্বাচনে জিততে পারিনি, যার পুরো প্রক্রিয়াই শুরু থেকে প্রশ্নবিদ্ধ ছিল।”

বিহার বিধানসভার ২৪৩টি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয় দুই ধাপে। প্রথম পর্বে ৬ নভেম্বর ১২১টি আসনে ৬৫ শতাংশের বেশি ভোট পড়ে। এরপর ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ১২২টি আসনে ভোটগ্রহণ হয়, যেখানে অংশগ্রহণ ছিল ৬৮ শতাংশের মতো। দুই পর্ব মিলিয়ে গড় ভোটার উপস্থিতি দাঁড়ায় প্রায় ৬৭ শতাংশ।

এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপি–জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস–আরজেডির মহাগঠনবন্ধনের মধ্যে। শুক্রবার রাতে প্রকাশিত ফল অনুযায়ী, ২৪২টি আসনের মধ্যে এনডিএ ২০২টি আসনে জয় পায়, আর বিরোধী জোট পায় ৩৫টি আসন।

বিজেপি একাই জেতে ৮৯টি আসনে। দলটির সহযোগী এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ পায় ৮৫টি আসন। এছাড়া চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি জেতে ১৯টি এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা পায় ৫টি আসন।

আগের নির্বাচনের তুলনায় কংগ্রেসের ফল এ বছর অনেকটাই পিছিয়ে। ২০২০ সালে ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে যেখানে তারা ১৯টি আসন জিতেছিল, সেখানে এবার ৬১টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ৬টিতে বিজয় এসেছে। আরজেডির অবস্থাও একইরকম হতাশাজনক—২০২০ সালে ১৪৪টি আসনের মধ্যে ৭৫টিতে জয় পেলেও এবার ১৪৩টিতে লড়ে জিতেছে মাত্র ২৫টিতে।

রাহুল গান্ধী এক্সে আরও জানান, “আমাদের সংগ্রাম হলো সংবিধান ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম। কংগ্রেস ও ইন্ডিয়া জোট এই ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করবে এবং গণতন্ত্রকে রক্ষা করতে আরও শক্তিশালী উদ্যোগ নেবে।”

সূত্র: এনডিটিভি

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে।

৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ছয়টি শক্তিশালী পারমাণবিক বোমা নিয়ে নতুন

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন