ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ইথিওপিয়ায় চোখ রাঙাচ্ছে নতুন প্রাণঘাতী ছোঁয়াচে ভাইরাস 'মারবুর্গ'

আমার বার্তা অনলাইন
১৫ নভেম্বর ২০২৫, ১০:৪৮

ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারবুর্গ ভাইরাস শনাক্ত হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে মোট ৯ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আধানম গেব্রেসাস বলেছেন, ইথিওপিয়ার স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়। তিনি উল্লেখ করেছেন, দেশটি দ্রুত এবং সতর্কতার সঙ্গে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ভাইরাল হেমোরেজিক জ্বর সন্দেহে কয়েকটি ঘটনা খতিয়ে দেখা হয়েছিল। পরে নিশ্চিত হয় যে এটি মারবুর্গ ভাইরাস। এটি ইবোলা ভাইরাসের পরিবারের সদস্য এবং বিশেষজ্ঞদের মতে, ইবোলার তুলনায় আরও গুরুতর।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, মারবুর্গ একটি ‘দুর্লভ কিন্তু প্রাণঘাতী’ হেমোরেজিক জ্বর। এটি সাধারণত ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় এবং সংক্রমিত ব্যক্তির শরীরের তরল বা সেই তরল লাগানো জিনিস স্পর্শ করলে ছড়াতে পারে। লক্ষণ হিসেবে জ্বর, র‍্যাশ এবং তীব্র রক্তক্ষরণ দেখা যায়। বর্তমানে মারবুর্গ ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই। চিকিৎসা মূলত সহায়ক এবং শরীরে পানি ধরে রাখার ওপর নির্ভরশীল।

এই প্রাদুর্ভাব ইথিওপিয়ার ওমো অঞ্চলে ঘটেছে, যা দক্ষিণ সুদানের সীমান্তের কাছাকাছি। আফ্রিকা সিডিসি’র প্রধান জ্যাঁ কাসেয়া জানান, সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে কারণ দক্ষিণ সুদানের স্বাস্থ্য ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল।

ডব্লিউএইচও প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তাদের সহায়তা করছে, আক্রান্তদের চিকিৎসা এবং সীমান্ত এলাকায় ভাইরাসের ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে কাজ করছে। ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তরা কোয়ারেন্টাইনে আছেন এবং তাদের সঙ্গে সংস্পর্শে থাকা ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক স্ক্রিনিং করা হচ্ছে। জনগণকে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ মেনে চলা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু