ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরায়েলকে ট্রাম্পের সতর্কতা

আমার বার্তা অনলাইন
০২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫

সিরিয়ার অভ্যন্তরে হস্তক্ষেপ ও দেশটিকে অস্থিতিশীল না করতে দখলদার ইসরায়েলকে সতর্কতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এ নিয়ে পোস্ট দেন ট্রাম্প। তিনি বলেন, “সিরিয়ার সাথে ইসরায়েলের একটি সুদৃঢ় ও আন্তরিক আলোচনা বজায় রাখা এবং সিরিয়া যাতে একটি সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারে, সে পথে কোনো ধরনের বাধা সৃষ্টি না করাটা ইসরায়েলের জন্য খুবই জরুরি।”

এ পোস্টের কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত বছরের ডিসেম্বরে স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নেন ইসলামপন্থি আহমেদ আল শারা। আগে তাকে জঙ্গির তকমা দিলেও; সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর তার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। গত নভেম্বরে শারা যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেন। ট্রাম্প জানিয়েছন, শারার পদক্ষেপে তিনি সন্তুষ্ট।

গত শুক্রবার দক্ষিণ সিরিয়ায় রাতের আধারে সশস্ত্র গোষ্ঠীর এক যোদ্ধাকে আটক করতে যায় ইসরায়েলি সেনারা। তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর ইসরায়েলি বিমানবাহিনী সেখানে বিমান হামলা চালায়। এতে শিশুসহ ১৩ জন নিহত হন। এ ঘটনার জেরে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এরপরই ইসরায়েলকে সতর্কতা দিয়ে পোস্ট করেছেন ট্রাম্প।

এদিকে মার্কিন একটি সূত্র জানিয়েছে, সিরিয়ার নতুন সরকার শত্রু হয়ে উঠবে এমন কিছু না করতে ইসরায়েলকে সতর্কতা দেওয়া হয়েছে।

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে কয়েকশ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সামরিকভাবে দেশটিকে অক্ষম করে দিয়েছে দখলদাররা। এছাড়া সিরিয়ার গোলান মালভূমির আরও অংশ দখল করেছে তারা।

সূত্র: আল আরাবিয়া

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু