ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন জাহাজ লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৩২

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের সন্দেহভাজন জাহাজে হামলা চালিয়েয়ে যুক্তরাষ্ট্র। এতে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

সাগরে জাহাব ও নৌকায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৮৭ জনকে হত্যা করেছে। তবে এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত সেপ্টেম্বরে এমন এক নৌকায় হামলা চালায় মার্কিন সেনারা। প্রথম হামলার পর দুজন বেঁচে গিয়েছিলেন। এরপর দ্বিতীয়বার হামলা চালিয়ে তাদেরও হত্যা করা হয়। এই ঘটনার ভিডিও প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড মাইক্রো ব্লগিং সাইট এক্সে হামলার ব্যাপারে বলেছে, “ সর্বশেষ হামলাটি 'আন্তর্জাতিক জলসীমায় একটি নির্ধারিত সন্ত্রাসী সংস্থার পরিচালিত জাহাজকে' লক্ষ্য করে চালানো হয়েছে। গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে জাহাজটি অবৈধ মাদকদ্রব্য বহন করছিল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি পরিচিত মাদক চোরাচালানের পথ ধরে যাচ্ছিল।”

এতে আরও বলা হয়েছে, “হামলায় চার মাদক সন্ত্রাসী নিহত হয়েছে।”

সাউদার্ন কমান্ড একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বহু ইঞ্চিনের একটি জাহাজ সমুদ্র দিয়ে তীব্র বেগে যাচ্ছে। ওই সময় আকাশ থেকে হামলা চালানো হয়।

সূত্র: এএফপি

আমার বার্তা/এল/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু