ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত

আমার বার্তা অনলাইন
১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৭

যুক্তরাষ্ট্রের আইভি লিগভুক্ত ব্রাউন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় দুইজন নিহত এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মেয়র ব্রেট স্মাইলি।

স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টিতে পরীক্ষা চলাকালীন সময় এই হামলার ঘটনা ঘটে।

রোড আইল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী এখনো পলাতক। তাকে কালো পোশাক পরিহিত একজন পুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। এখনো পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি বলেও জানান তারা।

এক সংবাদ সম্মেলনে মেয়র স্মাইলি বলেন, স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে জরুরি সেবাদানকারীদের কাছে ৯১১ নম্বরে একটি ফোনকল আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার বিষয়টি জানতে পারে।

তিনি বলেন, আমি নিশ্চিত করতে পারি, আজ বিকেলে দুইজন ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও আটজন গুরুতর অবস্থায়, তবে স্থিতিশীল অবস্থায়, রোড আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও যোগ করেন, এই মুহূর্তে এটুকুই আমাদের জানা একমাত্র হতাহতদের সংখ্যা। তবে সবাইকে মনে করিয়ে দেওয়া জরুরি যে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। আমরা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছি।

চলমান তদন্তের কথা উল্লেখ করে মেয়র স্মাইলি নিহত বা আহতদের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাক্সটন এক লিখিত বিবৃতিতে বলেন, এটি এমন একটি দিন, যা আমরা কখনোই আমাদের কমিউনিটির জন্য কামনা করিনি। এটি আমাদের সবার জন্য গভীরভাবে হৃদয়বিদারক।

তিনি ক্যাম্পাসবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এবং লকডাউন নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন। তিনি বলেন, এর অর্থ হলো সব দরজা বন্ধ রাখা এবং ক্যাম্পাসজুড়ে কোনো ধরনের চলাচল না করা। - সূত্র: এএফপি, আল-জাজিরা

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু