ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাশ্মীর ও সিন্ধুর পানি ইস্যুতে জাতিসংঘে ভারতকে ধুয়ে দিল পাকিস্তান

আমার বার্তা অনলাইন
১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭

চলতি বছরের এপ্রিল-মে মাসে সংঘটিত সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকে চাপা উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। কাশ্মীর ও সিন্ধুর পানি চুক্তি ইস্যুতে প্রায়ই পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য দিতে দেখা যাচ্ছে চিরবৈরী এ দুই দেশের নেতা ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে।

এবার বিতর্কিত এ দুই ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে এক কথায় ধুয়ে দিয়েছে পাকিস্তান। খবর জিও নিউজের।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান মিশনের কাউন্সিলর এবং রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি জোরালো কণ্ঠে বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, কাশ্মীর ভারতের অংশ নয়, ছিলও না এবং হবেও না।

তিনি বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের ভূখণ্ড নয় এবং এটি কখনই ভারতের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পাবে না। জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল। এটি কেবল পাকিস্তানের নয়; এটি জাতিসংঘেরও বিষয়।

সারওয়ানি বলেন, ভারত নিজেই বিষয়টি নিরাপত্তা পরিষদে নিয়ে গেছে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের অনুমতি দেয়ার বাধ্যবাধকতা মেনে নিয়েছে। কিন্তু প্রায় আট দশক পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি অপূর্ণ রয়ে গেছে। অথচ তার পরিবর্তে, ভারত বিশাল সামরিক উপস্থিতি বজায় রাখে, মৌলিক স্বাধীনতা দমন করে, স্বাধীন কণ্ঠস্বরকে রোধ করে এবং ভূখণ্ডের জনসংখ্যাগত চরিত্র পরিবর্তনের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করে – যা আন্তর্জাতিক আইন এবং দখলদার শক্তি হিসেবে তার আইনি বাধ্যবাধকতার চরম লঙ্ঘন।

এছাড়া, সিন্ধু পানি চুক্তি সম্পর্কে নিরাপত্তা পরিষদে পাকিস্তানের এ প্রতিনিধি বলেন, সিন্ধু পানি চুক্তি সম্পর্কে ভারতের মন্তব্য তথ্যের ইচ্ছাকৃত বিকৃতি এবং একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির ভুল ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। সিন্ধু পানি চুক্তির কোনো বিধানই একতরফা স্থগিতাদেশ, পরিবর্তন বা তথাকথিত স্থগিত রাখার অনুমতি দেয় না। এই ধরনের পদক্ষেপ সংকীর্ণ রাজনৈতিক লাভের জন্য অস্ত্র হিসেবে ব্যবহারের শামিল।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে পহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি সংঘাত শুরু হয়। এরপর ভারত সিন্ধু পানি চুক্তি স্তগিত করে। এ নিয়ে দুই দেশের মধ্যে জটিলতা সৃষ্টি হয়।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু