ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ইরানকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আমার বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

ইরানের সরকার রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজ ছাড়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিরল প্রতিক্রিয়া জানান।

ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো রিসোর্টে সপ্তাহান্তের ছুটি কাটাতে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইরান ৮০০-এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে।”

ট্রাম্প আরও যোগ করেন, “তাদের এই সিদ্ধান্তকে আমি অত্যন্ত সম্মান জানাই।”

রিপাবলিকান এই প্রেসিডেন্ট তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ইরানের এই সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। সেখানে তিনি জানান, ইরানে ৮০০-র বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, যা এখন আর হচ্ছে না।

পোস্টে ট্রাম্প লেখেন, “ধন্যবাদ!”

ইরানে ব্যাপক বিক্ষোভ চলাকালে দেশটির সরকার যদি গণহারে মানুষ হত্যা শুরু করে, তবে যুক্তরাষ্ট্র সেখানে সামরিক হামলা চালাতে পারে— ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক দিন পরই তার এই ইতিবাচক মন্তব্য সামনে এলো। যদিও বর্তমানে ইরানে সেই বিক্ষোভের রেশ অনেকটা কমে এসেছে।

মানবাধিকার কর্মীদের মতে, ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তবে ট্রাম্পের বক্তব্যে এটিই ইঙ্গিত পাওয়া গেছে যে, ইরান মৃত্যুদণ্ড স্থগিত রাখায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনা আপাতত কমে আসছে।

ইরানের বর্তমান জটিল পরিস্থিতির সঙ্গে প্রেসিডেন্টের এই ইতিবাচক মূল্যায়নের তেমন সামঞ্জস্য দেখা যায়নি। তা সত্ত্বেও, তার এই বক্তব্য এটিই প্রমাণ করে যে—দেশটিতে মার্কিন হামলা আসন্ন বলে তিনি আগে যে মন্তব্য করেছিলেন, তা থেকে তিনি এখন সরে আসছেন।

এর আগে ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “সাহায্য আসছে।” তবে শুক্রবার যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সেই প্রতিশ্রুতি এখনও বহাল আছে কি না, তখন তিনি উত্তর দেন, “দেখা যাক কী হয়।”

আরব এবং ইসরায়েলি কর্মকর্তাদের চাপে কি তিনি ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন— সাংবাদিকদের এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “কেউ আমাকে বোঝায়নি। আমি নিজেই নিজের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “গতকাল ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি কার্যকর করার কথা ছিল। তারা কাউকে ফাঁসি দেয়নি। তারা এই মৃত্যুদণ্ড বাতিল করেছে এবং বিষয়টি (আমার ওপর) বড় প্রভাব ফেলেছে।”

তবে ইরান সরকারের কার সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি এই ফাঁসি বাতিলের বিষয়টি নিশ্চিত হয়েছেন, সে ব্যাপারে ট্রাম্প পরিষ্কার করে কিছু বলেননি। বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ, একদিকে ট্রাম্প যখন ইরানের প্রশংসা করছেন, অন্যদিকে কঠোর দমনের মাধ্যমে দেশটিতে কয়েক হাজার মানুষকে হত্যা করে বিক্ষোভ স্তিমিত করার অভিযোগ রয়েছে।

গত ২৮ ডিসেম্বর নড়বড়ে অর্থনীতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে দেশটির ধর্মীয় শাসনের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে রূপ নেয়। তবে বর্তমানে সেই অস্থিরতা থেমে গেছে বলেই মনে করা হচ্ছে। গত কয়েক দিন ধরে রাজধানী তেহরানে কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি; সেখানে কেনাকাটা ও জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও সপ্তাহব্যাপী চলা ইন্টারনেট ব্ল্যাকআউট বা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি এখনও অব্যাহত রয়েছে।

দেশটির অন্যান্য স্থানেও নতুন করে কোনো সহিংসতার খবর জানায়নি কর্তৃপক্ষ।

তবে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’ শুক্রবার জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৯৭ জনে দাঁড়িয়েছে এবং এই সংখ্যা এখনও বাড়ছে।

এদিকে, ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি যুক্তরাষ্ট্রকে তাদের দেওয়া হস্তক্ষেপের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। পাহলভি আশা প্রকাশ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট তার প্রতিশ্রুতি থেকে সরে আসবেন না।

বিশ্বের সামনে মুক্তিযুদ্ধের বিভীষিকা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই আর নেই

ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই আজ রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তাঁর

ইরানকে দেখে মালাক্কা প্রণালিতেও টোল বসানোর চিন্তা ইন্দোনেশিয়ার

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ মালাক্কা প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু

নৈশভোজে হামলাকারী শিক্ষক ও গেম ডেভেলপার, পরিচয় প্রকাশ

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক এবং ভিডিও

মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর বাতিল করেন তার দুই শীর্ষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে তর্ক বির্তক ঘুষির আঘাতে একজনের মৃত্যু

এফবিসিসিআই–ইউএন ওচা বৈঠক: দুর্যোগে বেসরকারি খাতের ভূমিকা জোরদার

পরওয়ারকে চোখ বেঁধে রিমান্ডে নেওয়ার সময় জেলখানা থেকে যে হুঙ্কার দিয়েছিলেন এ্যানি

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর

মোড়কে সতর্কতামূলক পুষ্টি তথ্য থাকলে খাদ্য নির্বাচন সহজ হবে ভোক্তার

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ পাঁচ জেলায় অন্তত ১২ জনের মৃত্যু

২০৪০ সালের মধ্যে ৬ ও ৮ লেনে রূপান্তর হচ্ছে ৬০০ কিমি মহাসড়ক

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর