ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১৪:৩৭

ইরানকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি’তে কমপক্ষে ৪২টি উড়োজাহাজ ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের। এসব উড়োজাহাজের মধ্যে আছে যুদ্ধবিমান, ড্রোন, রি-ফুয়েলিং ট্যাংকার উড়োজাহজ এবং নজরদারি উড়োজাহাজ।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের অধীন সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য।

ধ্বংস হওয়া এসব উড়োজাহাজের একটি তালিকা দেওয়া হয়েছে সিআরএসের প্রতিবেদনে। সেটি বিশ্লেষণ করে জানা গেছে, মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সর্বাধুনিক ও অগ্রসর বিমানও রয়েছে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় দেড় দশক দশক ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে নিজের সামারিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম। যুদ্ধ চলে ৭ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় ৪০ দিন। তার পরের দিন ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান।

প্রতিবেদনে ধ্বংস হওয়া ৪২টি উড়োজাহাজের যে তালিকা দিয়েছে সিআরএস, এ তালিকায় রয়েছে ৪টি এফ-১৫ই স্ট্রাইক ঈগল ফাইটার জেট, একটি এফ-৩৫এ লাইটনিং ২ স্টেলথ ফাইটার, একটি এ-১০ থান্ডারবোল্ট ২ অ্যাটাক এয়ারক্র্যাফট, ৭টি কেসি-১৩৫ স্টার্টোট্যাংকার রি-ফুয়েলিং উড়োজাহাজ, একটি ই-৩ সেন্ট্রি এওাকস সার্ভেইলেন্স এয়ারক্রাফট, ২টি এমসি-১৩০ জে কমান্ডো ২ এয়ারক্রাফট স্পেশাল অপারেশন এয়ারক্রাফট, একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন রেসকিউ হেলিকপ্টার, ২৪টি এমকিউ-৯ রিঅ্যাপেয়ার ড্রোন এবং একটি এমকিউ-৪সি ট্রাইটন হাই-অল্টিচ্যুড সার্ভেইলেন্স ড্রোন।

ধ্বংস হওয়া এসব উড়োজাহাজ এবং বিমানের মূল্য প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলার।

ইরানে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ পরিচালনা করার মূল উদ্দেশ্য ছিল দু’টি—ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারকে উচ্ছেদ করা এবং ইরানের কাছে যে ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুত আছে— তা দখল করা।

যুদ্ধের প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সপরিবারে নিহত হন এবং পরবর্তী ৪০ দিনে মৃত্যুবরণ করেন ইরানের প্রথম সারির বেশ কয়েকজন সামরিক-সরকারি কর্মকর্তা ও নেতা।

তবে যে লক্ষ্য নিয়ে এ অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা সফল হয়নি। ইরানের সরকার উচ্ছেদ হয়নি এবং যুক্তরাষ্ট্রও এখন পর্যন্ত ইউরেনিয়ামের মজুতের হদিস উদ্ধার করতে পারেনি।

সিআরএসের সাম্প্রতিক এই প্রতিবেদনটি বিশেষভাবে গুরুত্বপূর্ন। কারণ, ইরানে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন এমপিরা বেশ কয়েকবার যুদ্ধের ব্যয় ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনকে তাগাদা দিয়েছেন; কিন্তু পেন্টাগন এখন পর্যন্ত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। - সূত্র : গালফ নিউজ

আমার বার্তা/এমই

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

শিল্প, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পাম্প থেকে পেট্রোল ও ডিজেল কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

মার্কিন বিমানবাহিনীর চারটি সি-১৭ পরিবহন বিমান বৃহস্পতিবার (১১ জুন) ইউরোপের উদ্দেশে রওনা হয়েছে। এসব বিমানে

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল)-এর একটি রসদবাহী বহরে হামলার ঘটনায় দুই মালয়েশীয় শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে উত্তর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: ফখরুল

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

কর্মসংস্থান, বিনিয়োগ ও জনকল্যাণে জোর বিএনপি সরকারের প্রথম বাজেটে

আপনার দেওয়া ১০০ টাকার কর কোথায় কীভাবে খরচ করবে সরকার?

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া: বাজেট গরীব মারার নয়, বাস্তবায়নে রয়েছে চ্যালেঞ্জ

তিন বছরের চুক্তিতে আবার রিয়াল মাদ্রিদের কোচ মরিনহো

বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ