ই-পেপার বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

পশ্চিমবঙ্গের মতো শিক্ষা দিন: কোরবানি নিয়ে হায়দরাবাদের মাওলানার বার্তা

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৬:৪৫

পশ্চিমবঙ্গের মুসলিমরা যেভাবে কোরবানি ঈদে গরু কোরবানি না করে উগ্রবাদীদের শিক্ষা দিয়েছে, সেই একইভাবে হায়দরাবাদের উগ্রবাদীদেরও শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন সেখানকার প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশা।

তিনি বলেছেন, “মুসলিমদের পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি আপনি এক বছরের জন্য গরু ও মহিষ কেনা থেকে বিরত থাকেন, তাহলে যারা এসব প্রাণী কোরবানির বিরোধীতা করে তারা একটি শিক্ষা পাবে। মুসলিমদের তাদের শিক্ষা দেওয়া উচিত।”

জাফর পাশা আরও বলেছেন, হায়দরাবাদে যেসব মুসলিম গরু ও মহিষ কিনছেন তাদের হেনস্তা করা হচ্ছে। গোরক্ষকরা তাদের থেকে কোরবানির পশু ছিনিয়ে নিচ্ছে। কিন্তু হায়দরাবাদের মুখ্যমন্ত্রী যদি এ ব্যাপারে ব্যবস্থা নেন তাহলে কেউ পশু ছিনিয়ে নেওয়ার সাহস করবে না।

তিনি বলেন, “রাজ্যে যেসব চেকপয়েন্ট বসানো হয়েছে তার সবগুলো সরকারের প্রত্যাহার করে নেওয়া উচিত। আমি মনে করি পুলিশ একদিকে মুসলিমদের খুশি করার চেষ্টা করছে। আরেকদিকে গরুরক্ষকদের যা-তা করতে দিচ্ছে।”

ভারতের পশ্চিমবঙ্গে সদ্যই ক্ষমতায় আসা হিন্দুত্ববাদী বিজেপি সরকার সেখানে অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাই নিষিদ্ধ করেছে। ধারণা করা হচ্ছে, মুসলিমরা যেন গরু কোরবানি করতে না পারেন সেজন্য ঈদের আগে এমন নির্দেশনা জারি করে তারা।

তবে মুসলিমরা বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে তারা নিজেরাই এবার গরু ও মহিষ কোরবানি করছেন না। এর বদলে ছাগল ও অন্যান্য হালাল পশুকে বেঁছে নিচ্ছেন।

এতে করে বিপদে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। যাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। তারা গরু লালন-পালন করে ঈদের সময় মুসলিমদের কাছে সেগুলো বিক্রি করতেন। কিন্তু এবার গরু বিক্রি না করে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এসব সাধারণ মানুষ। - সূত্র: সিয়াসাত

আমার বার্তা/এমই

বিজেপির চোখে ‘গণতান্ত্রিক’ আন্দোলন, ককরোচদের দাবি—‘এটা ট্রেলার’

প্রশ্নফাঁস ও বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন

জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরানের

জর্ডানের একটি ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল রাতে

সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!

সাগরি পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপের দেশ যুক্তরাজ্য পাড়ি দিতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন একদল

দুই-তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প

আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজেপির চোখে ‘গণতান্ত্রিক’ আন্দোলন, ককরোচদের দাবি—‘এটা ট্রেলার’

জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরানের

১০ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

একনেক সভায় ৩৩ জেলার সার্কিট হাউসসহ ১০ প্রকল্প অনুমোদন

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে তিতাসের অভিযান

সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পায়ুপথের যত রুগ ও তার আধুনিক চিকিৎসা 

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা 

পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে ঢাকায়, পথে ধরা ২ কারবারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধ দেওয়ার কথা বলে মাকে ধর্ষণ

সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় দুজন আটক

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪