ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ইরানের হাতে কোনো মার্কিন সেনা হত্যার আগ পর্যন্ত যুদ্ধবিরতি চলবে

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১৫:২৭

ইরানের প্রতিরক্ষাবাহিনীর হাতে কোনো মার্কিন সেনা নিহত হওয়ার আগ পর্যন্ত সেখানে যুদ্ধবিরতি চলবে বলে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পেড্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এখনও সেই যুদ্ধবিরতি চলছে, তবে গত এক সপ্তাহে একাধিকবার সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করতে আগ্রহী নন ট্রাম্প। বরং বৃহত্তর সংঘাত এড়াতে তিনি হয়তো ‘সপ্তাহ বা এমনকি মাস ধরে ‘ছোটোখাটো উত্তেজনা সহ্য করতে’ প্রস্তুত।

“ছোটোখাটো সংঘাতে এই বিরতি ভাঙবে না। তবে যদি (ইরানের বাহিনীর হাতে) কোনো মার্কিন সেনা নিহত হয়, তাহলে ভিন্ন ব্যাপার”, ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন এক কর্মকর্তা।

এদিকে যুদ্ধবিরতির পর কিছুদিন শান্ত থাকলেও গত ২৮ ফেব্রুয়ারি প্রথমবার বিরতি ভেঙে পরস্পরকে লক্ষ্য করে হামলা শুরু করে ইরান ও মার্কিন বাহিনী। গতকাল ৩ জুন পর্যন্ত উভয়পক্ষের মধ্যে কয়েক দফা সংঘাত হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসের এক প্রশ্নোত্তর অধিবেশনে পররষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র কখনও হামলা করেনি। যেসব হামলা হয়েছে— সেসব আত্মরক্ষামূলক।”

আমার বার্তা/এমই

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের জলসীমার কাছে দেশটির পতাকাবাহী একটি ইয়টকে পথ পরিবর্তনের জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছে রুশ যুদ্ধজাহাজ।

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়াতে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিক, মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ‘সিএক্সএমটিসহ’

হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা

বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের কর্তৃপক্ষ কোনো ধরনের মৌলিক বিচারিক প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্যের মূলত বাঙালি মুসলিম জাতিগোষ্ঠীর মানুষদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ