ই-পেপার শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

রাতভর মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে নিহত ৯ জন

আমার বার্তা অনলাইন:
১৭ জুলাই ২০২৬, ১২:৩১

ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমোজগান প্রদেশে সেতু ও আবাসিক এলাকায় হামলায় অন্তত সাতজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। একই সঙ্গে বন্দর আব্বাস, বুশেহর ও আহভাজ শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ জুলাই) আল জাজিরার বরাতে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, হরমোজগান প্রদেশের কেহভারস্তান সেতু এবং বন্দর আব্বাসের একটি আবাসিক এলাকায় মার্কিন হামলায় প্রথমে দুইজন নিহত ও আটজন আহত হওয়ার খবর পাওয়া যায়।

এছাড়া একই প্রদেশের বন্দর-ই খামির সেতুতে রাত ১১টার দিকে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি দাবি করেছে, কুয়েত থেকে ইরানের দিকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হিমার্স ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসে একটি রেলওয়ে সাবস্টেশনে পৃথক আরেকটি মার্কিন হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে আল জাজিরা।

একই সময়ে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। পাশাপাশি দেশটির আহভাজ শহরেও একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে মেহের নিউজ এজেন্সি।

সংবাদ সংস্থাটির প্রতিবেদনে খুজেস্তান প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে বলা হয়েছে, আহভাজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের প্রকৃতি বা এর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও এর পরের কয়েক দফা আফটারশকে অন্তত

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

চলতি বছরের মধ্যে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ‘ভাঙতে’ গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীকে নির্দেশ

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

গত কাল ১৪ আগস্ট শুক্রবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের পুলিশ বিষয়ক মন্ত্রী

লেবানন ও সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল

দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর পাশাপাশি দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গ্রামীণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, পরিচ্ছন্ন নগরের আহ্বান

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

১ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু