ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৬, ১৪:২৮

নিরাপত্তা সহযোগিতা এবং যৌথভাবে ড্রোন ও ড্রোন হামলা থেকে সুরক্ষা নিশ্চিতে বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম উৎপাদন করতে সৌদি আরবের সঙ্গে ড্রোন চুক্তি করতে চায় ইউক্রেন। প্রস্তাবিত এ চুক্তির ব্যাপারে সায় রয়েছে সৌদি আরবেরও।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে এ ইস্যুতে টেলিফোনে আলোচনাও হয়েছে। গত কাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

টেলিগ্রাম পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, “দ্বিপাক্ষিক ড্রোন চুক্তির ব্যাপারে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা এই মর্মে একমত হয়েছি যে নিরাপত্তার ক্ষেত্রে ইউক্রেন এবং সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা উভয় দেশের সামরিক সক্ষমতাকে শক্তিশালী করতে পারে।”

“ড্রোন এবং ড্রোন হামলা থেকে সুরক্ষা নিশ্চিতের উপযোগী এয়ার ডিফেন্স সিস্টেম তৈরিতে নিকট ভবিষ্যতেই সৌদি আরব এবং ইউক্রেন দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে চায়। এই চুক্তি বিষয়ক পদক্ষেপগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে।”

উল্লেখ্য, এর আগে গত ২৬ মার্চ সৌদি আরব সফরে গিয়ে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছিলেন জেলেনস্কি। যে সময় জেলেনস্কি রিয়াদ সফরে গিয়েছিলেন, সে সময় সৌদিসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় ৬ দেশের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করছিল।

নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের সময়েই মোহাম্মদ বিন সালমানকে ড্রোন সহায়তা চুক্তির প্রস্তাব দিয়েছিলেন জেলেনস্কি। তিনি বলেছিলেন, ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোন থেকে সৌদিকে সুরক্ষা দিতে প্রস্তুত আছে ইউক্রেন। আরও বলেছিলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরু থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং জর্ডানে কাজ করছেন ইউক্রেনীয় বিশেষজ্ঞরা ইতোমধ্যে তারা তাদের কাজে পারদর্শিতা দেখিয়েছেন।

উল্লেখ্য, গত চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইরানি ড্রোনের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে রাশিয়া। এমনকি ইরানি বিভিন্ন পাল্লার ড্রোন তৈরির জন্য কারখানাও স্থাপিত হয়েছে রাশিয়া।

ইরানি ড্রোনের আঘাত সহ্য করতে করতে এই ড্রোনের প্রযুক্তি সম্পর্কে ব্যপারে রীতিমতো বিশেষজ্ঞ হয়ে উঠেছে ইউক্রেন। বর্তমানে ড্রোন-বিধ্বংসী এয়ার ডিফেন্স প্রযুক্তির ক্ষেত্রে ইউক্রেনকে ‘বৈশ্বিক নেতা’ বলে বিবেচনা করা হয়। এমন কিছু বিশেষ এয়ার ডিফেন্স প্রযুক্তি ইউক্রেন তৈরি করতে সক্ষম হয়েছে— যেগুলো শুধুমাত্র ইরানি ড্রোন ধ্বংসের ক্ষেত্রে অব্যর্থ।

সূত্র : আনাদোলু এজেন্সি

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

*দেশটি মনে করে যে, এই প্রস্তাব "জাতিসংঘের চলমান প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য অবদান" এবং

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলের দুর্গম এলাকায় অবস্থিত ইনল্যান্ড সারাওয়াক বিমানক্ষেত্রে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সামরিক সংঘাত উসকে উঠেছে। ওমান উপসাগর এবং ইরানের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে বা এ ধরনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমলো ১১০৮ টাকা

মালয়েশিয়ার পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার