ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ চলছে: গাদি আইসেনকোট

আমার বার্তা অনলাইন:
২৩ নভেম্বর ২০২৬, ১৫:০২

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে স্থানীয় ফিলিস্তিনি জনগণের অত্যাচার-নিপীড়নের ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলে সরকার গঠনের চেষ্টায় থাকা গাদি আইজেন কোট।

সাম্প্রতিক বছর গুলোতে পশ্চিম তীরের শহর ও গ্রামগুলোতে ইহুদি বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার কারণ হিসেবে ইসরায়েলের বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার দুই মন্ত্রী ইতামার বেন-গিভর ও বেজালেল স্মোৎরিচের কঠোর সমালোচনাও করেছেন তিনি।

রোববার ভোরের দিকে অধিকৃত পশ্চিম তীরের রাজধানী রামাল্লার নিকটবর্তী ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, এ সময় তারা বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।

রয়টার্সের প্রতিবেদনে দেখা গেছে, রামাল্লাহর নিকটবর্তী গ্রামগুলোতে বাড়িঘরের পাশাপাশি ফিলিস্তিনিদের বেশ কিছু যানবাহনেও আগুন দিয়েছে ইহুদি বসতিস্থাপনকারীরা এবং এবং বিভিন্ন দেওয়ালে স্প্রে পেইন্ট দিয়ে ‘প্রতিশোধ’এর মতো স্লোগান লেখা হয়েছে। হামলা অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকারও করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলার পর থেকে যে পশ্চিম তীরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, তারই সর্বশেষ সংযোজন হলো এই হামলাগুলো। গত ২৭ অক্টোবরের এক অমিমাংসিত নির্বাচনের ফলে সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয় বলে মনে করেন ইসরায়েলের বেশিরভাগ রাজনীতি বিশ্লেষক।

রোববারের ঘটনার পর আইজেনকোট এসব হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে এক বিবৃতিতে আইজেনকোট বলেছেন, “যেসব উগ্রবাদী গোষ্ঠী যানবাহন ও ঘরবাড়িতে আগুন দিচ্ছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করছে, মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করছে।”

“নেতানিয়াহুর মন্ত্রিসভার অতি-জাতীয়তাবাদী মন্ত্রী ইতামার বেন-গিভর ও বেজালেল স্মোতরিচের নীতিগুলো এলাকাটিকে নৈরাজ্যের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে, অথচ কর্তৃপক্ষ এখনও এই সংকট মোকাবিলায় কোনো পদক্ষেপ নেয়নি।”

ইসরায়েলি পুলিশের তদন্ত শুরু

ইসরায়েলি পুলিশ জানিয়েছে যে, তারা এই হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে। অন্যদিকে, সামরিক বাহিনী এই সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, “যানবাহনে আগুন দেওয়া এবং গ্রাফিতি লেখার খবর ও ফুটেজ পাওয়ার পর দেইর আস-সুদান, দেইর আবু মাশাল, কাফর মালিক এবং আত-তুওয়ানি এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এদিকে আইজেনকোটের এ নিন্দার প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাল্টা পোস্ট দিয়ে বেন-গিভর বলেছেন, আইজেনকোটের এই নিন্দা আসলে আরব দলগুলোর কাছে নতি স্বীকার করার শামিল।

আর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আরব দলগুলোর বৃহত্তম জোট জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিন বলেছেন, এই হামলাগুলো হলো “ক্রমবর্ধমান দখলদারিত্ব এবং সরকারের এমন এক নীতির প্রত্যক্ষ ফল, যার অধীনে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে।”

জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশই এই বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে। এই বসতিগুলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরও সুদূরপরাহত করে তুলছে—যদিও ইসরায়েল এই অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে। - সূত্র : রয়টার্স

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার

মিয়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠী রোহিঙ্গা ইস্যুতে সম্প্রতি জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) ওরফে

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

উপমহাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে

লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি রুশ জাহাজ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা

নাইজেরিয়ায় জানাজায় যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৪ 

নাইজেরিয়ায় জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ জনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন দেশ গড়া যাবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু: বিমানমন্ত্রী

দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ চলছে: গাদি আইসেনকোট

রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী বোট বিকল, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

হজ যাত্রীদের টিকা গ্রহণের আগে সাতটি টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

আইনশৃঙ্খলা তদারকি ও সমন্বয়ে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র

কড়া নিরাপত্তায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস