ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

আমার বার্তা অনলাইন:
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৪
ঘরে বসে জেনে নিন ভোটার নম্বর ও কোন কেন্দ্রে ভোট দেবেন সেই তথ্য

চারদিকে প্রার্থীদের পোস্টার, ব্যানার, ডিজিটাল ব্যানার, লিফলেট বিতরণ, নানান প্রতিশ্রুতিতে উৎসবের আমেজ চলছে। কে কত প্রতিশ্রুতি আর প্রচারণা চালাতে পারে তার একটি প্রতিযোগিতা চলছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আর মাত্র ১দিন পরই নির্বাচন, আপনার ভোট কেন্দ্র, ভোটার নম্বর জানেন কি? অনেকেই মনে করেন এনআইডি নম্বর আর ভোটার নম্বর একই। আসলে এটি কিন্তু একেবারেই ভুল ধারণা। দুটো সম্পূর্ণই আলাদা। আপনার ভোটার নম্বর না জানা থাকলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে কিছুটা সময় বেশি লাগতে পারে।

ভোটার নম্বর জানতে কোথাও যেতে হবে না, ঘরে বসে অনলাইনেই জানতে পারবেন ৪ উপায়ে। আসুন জেনে নেওয়া যাক-

১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ বিডি

ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল শেষে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা প্রদর্শিত হবে।

২. হটলাইন নম্বর ১০৫

ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার জন্য দেশের যে কোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।

৩. এসএমএসের মাধ্যমে

এসএমএসের মাধ্যমে তথ্য জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC <স্পেস> এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানানো হবে।

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমেও ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানা যাবে। এজন্য যে কোনো ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে। সেখানে দুটি উপায়ে তথ্য খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে। এছাড়া কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে দেখার সুবিধাও রয়েছে।

আমার বার্তা/এমই

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে

টার্গেট আইটির কার্যক্রম শুরু

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম পরিচালনা করছে টার্গেট আইটি প্রতিষ্ঠান। ২০২৬ সালের শুরুতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ওয়েব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখলেন হাসপাতালের অর্ধেক চিকিৎসক নাই

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী, সপ্তাহের ব্যবধানে বাড়ল ৩০ শতাংশ

শ্রমিকদল কোনো অনৈতিক কাজ করবে না ও করতেও দেবে না: শিমুল বিশ্বাস

প্রতিবেশী দেশে হামলা হবে না, নিশ্চিত করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী

ভিসা ও ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের সহায়তা করবে সরকার

সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: মন্ত্রী

এসএমই ও স্টার্টআপ বিপ্লব: এফবিসিসিআই-ই হবে প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন

ছাত্রদল নেতা আল আমিনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা ও চাঁদাবাজির অভিযোগ

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

মাস্টার্স ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’