ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে তিন দিনের ছুটি

আমার বার্তা অনলাইন
১১ এপ্রিল ২০২৬, ১০:১৮

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

এর আগে শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচ দিনের জন্য বন্ধ থাকছে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। পরদিন ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

ফলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের বিরতি পাচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে নোটিশ দিয়ে এ ছুটির ঘোষণা দিয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈসাবি উৎসব, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল ও কলেজ শাখার সব ধরনের পাঠদান এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলাদেশের প্রেক্ষাপটে পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভা

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

ভূমি মন্ত্রণালয়ের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জিও-লোকেশনভিত্তিক উপস্থিতি মনিটরিং ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

‘বার্সায় যাওয়া ভুল ছিল’, ক্ষমা চেয়ে আতলেতিকোকে গ্রিজমানের বিদায়

জ্বালানি খাতে সহায়তায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দিল পুলিশ

বড় বোনের হয়ে কারাগারে গিয়ে ধরা, আদালতে ফাঁস ‘আয়নাবাজি’ কাণ্ড

কোনো জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন, ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী ঘোষণা

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

রাজস্বের বাইরে থাকা খাতগুলো এবার আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ