ই-পেপার বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের বিরুদ্ধে মিলল চাঞ্চল্যকর তথ্য

আমার বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৫, ১৩:০৭

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীতে সংঘটিত সব গণহত্যার মিশন বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জুলাই গণ-অভ্যুত্থানে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকায় নিরস্ত্র ছাত্র-জনতার আন্দোলন দমনে এই পুলিশ কর্মকর্তা ছিলেন বেপরোয়া। তার উপস্থিতিতেই পুলিশ ১৯ জুলাই রামপুরায় আন্দোলনকারী নাদিম ও বৃদ্ধ মায়া ইসলামকে গুলি করে হত্যা করে। এদিন আহত হয় ৬ বছরের শিশু বাসিত খান মুসা ও আমির হোসেন নামের এক যুবক।

এছাড়াও এদিন আরও অন্তত ২৩ জনকে গুলি করে হত্যা এবং বহু মানুষকে আহত করে পুলিশ। রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগপত্রে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

রোববার মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তারা সবাই পলাতক। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই মামলা আমলে নিয়ে পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় আসামি পাঁচজন। তাদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। হাবিবুর ছাড়া ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান এবং রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় একজন আসামি গ্রেফতার আছেন। তিনি হলেন রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার। তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলার পরবর্তী শুনানি ১৭ আগস্ট।

মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছে-গণ-অভ্যুত্থানের সময় ১৯ জুলাই রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি, বাসিত খান মুসার (৬) মাথা ভেদ করে গুলি চলে যায়। এতে তার দাদি মায়া ইসলাম মারা যান। একই দিন রামপুরায় মো. নাদিম নামের আরও এক ব্যক্তিকে হত্যা করা হয়।

প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ বৃহস্পতিবার দাখিল করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয়। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। এ মামলার পরবর্তী শুনানি ১৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ১৯ জুলাই রামপুরা থানার পাশে নিজ বাসায় নিচতলায় শিশু মো. বাসিত খান মুসা (৬) এবং তার দাদি মায়া ইসলাম (৬০) দাঁড়িয়ে ছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে পুলিশের (আসামিদের) ছোড়া ১টি গুলি শিশু মুসার মাথা ভেদ করে দাদির পেটে লাগে।

এতে দুজনই গুরুতর আহত হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান মায়া ইসলাম। অভিযোগপত্রে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সংকল্পবদ্ধ হন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি আইন ও সংবিধান লঙ্ঘন করে জনগণের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য ভুলে আন্দোলন দমনে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালান। তিনি আন্দোলন দমেন ৫ আগস্ট ঢাকার বিভিন্ন প্রবেশমুখ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন চানখাঁরপুল এলাকায় প্রাণঘাতী অস্ত্রশস্ত্রে সজ্জিত করে পুলিশ মোতায়েন করেন। যেন আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে শাহবাগের দিকে অগ্রসর হতে না পারেন। সেজন্য ৫ আগস্ট ভোর থেকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ওই এলাকায় গুলি চালিয়ে নৃশংসভাবে ৬ জনকে হত্যা করে পুলিশ।

অভিযোগপত্রে আরও বলা হয়, হাবিবুর রহমান গুলি করার নির্দেশ সংবলিত অডিও ক্লিপস উদ্ধার করেছে তদন্ত সংস্থা। হাবিবুর রহমান যে নির্দেশ দেয়েছেন, এ বিষয়ে ওয়্যারলেস অপারেটর কনস্টেবল শফিক মোহাম্মদ ডিএমপি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ১৮ জুলাই রাত ৯টা ৫ মিনিটে একটি জিডি করেন। তদন্তকালে পলাতক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সরাসরি তত্ত্বাবধান, অধীনস্থদের নির্দেশ প্রদানে সহযোগিতা, নির্যাতন ও হত্যাকাণ্ড সংঘটিত করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

অভিযোগে বলা হয়, ১৯ জুলাই শুক্রবার বাংলাদেশের ইতিহাসে এক অন্যতম রক্তাক্ত দিনে পরিণত হয়। পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনা অনুযায়ী খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার ওসি মশিউর রহমান, এসআই তারিকুল ইসলাম ভুইয়া, এএসআই চঞ্চল চন্দ্র সরকার, বিজিবি ও অন্য পুলিশ সদস্যদের তাদের নির্ধারিত ডিউটি থেকে প্রত্যাহার করা হয়। হাবিবুর রহমান তাদের সঙ্গে নিয়ে দুপুর ২টা থেকে আড়াইটার দিকে বনশ্রী এলাকায় অবস্থিত রামপুরা থানার কাছে বনশ্রী জামে মসজিদের সামনে গলির মুখে যান। জুমার নামাজ শেষে ছাত্র-জনতা আন্দোলন করছিল। এ সময় পুলিশ চাইনিজ রাইফেল, শটগান, পিস্তল দিয়ে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ে। এতে নাদিম (৩৮) শহীদ হন। অভিযোগপত্রে বলা হয়, একই দিন বেলা ৩টার দিকে আমির হোসেন (১৮) কর্মস্থল অফতাবনগর থেকে বাসায় ফিরছিলেন। পথে রামপুরা থানার পাশে পুলিশের এলাপাতাড়ি গুলিবর্ষণ দেখে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। পুলিশ ধাওয়া করলে একটি নির্মাণাধীন ভবনের তিন তলার ছাদের পাইপ ধরে ঝুলে থেকে নিজেকে লুকানোর চেষ্টা করেন আমির। তখন খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার ওসি মশিউর রহমান, এএসআই চঞ্চল চন্দ্র সরকার ও এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া সেখানে যান। আমিরকে নিচে লাফ দিতে বলেন। আমির লাফ না দিলে তাকে পিস্তল দিয়ে পরপর ৬টি গুলি করেন তারা। এতে আমির হোসেন গুরুতর আহত হন।

অভিযোগে বলা হয়, হাবিবুর রহমানের উপস্থিতিতে রামপুরা থানা পুলিশ নিরস্ত্র ছাত্র-জনতার ওপর কোনো কারণ ছাড়াই সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। পিস্তল, চায়না রাইফেল ও শটগান দিয়ে ১ হাজার ৭০২ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। রামপুরা, বনশ্রী এলাকায় ওইদিন হাবিবের উপস্থিতিতে আরও ২৩ জনকে হত্যা এবং বহু মানুষকে আহত করে।

আমার বার্তা/জেএইচ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে চেম্বার আদালতে মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু