ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ধর্ষণ মামলায় সাবেক ওসি ও কলেজ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৪:২০

বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ ও পরে আলামত নষ্টের অভিযোগে সাবেক ওসি কৃপা সিন্ধু বালা এবং শিক্ষক মুরাদুজ্জামান মুকুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে।

বুধবার বিকালে বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া উদ্দিন মাহমুদ চার্জশিট আমলে নেন। পাশাপাশি দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে মঙ্গলবার বিকালে পিবিআই বগুড়ার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আনোয়ারুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। সন্ধ্যায় পিপি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

চার্জশিটভুক্ত দুই আসামি হলেন-ধুনট উপজেলার জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুরাদুজ্জামান মুকুল এবং গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত ধুনট থানার সাবেক ওসি কৃপা সিন্ধু বালা।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শিক্ষক মুরাদুজ্জামান মুকুল ২০২২ সালের ১২ এপ্রিল বগুড়া ধুনট পৌরসভার অফিসারপাড়ার স্কুলপড়ুয়া এক মেয়েকে ধর্ষণ করেন। বিষয়টি সে মোবাইল ফোনে ধারণ করে রাখেন। এ ঘটনায় নির্যাতনের শিকার স্কুলছাত্রীর মা ধুনট থানায় মুকুলের বিরুদ্ধে মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার তৎকালীন ওসি কৃপা সিন্ধু বালা আসামি মুরাদুজ্জামান মুকুলকে গ্রেফতারের পর জব্দ করা মোবাইল ফোনে ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণের প্রমাণ পান। কিন্তু তিনি আসামির কাছে ঘুস নিয়ে ধর্ষণের ভিডিও দৃশ্যসহ কিছু আলামত নষ্ট করেন। বিষয়টি জানতে পেরে বাদী এর প্রতিকার চেয়ে বগুড়ার পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে কৃপা সিন্ধু বালাকে ধুনট থানা থেকে প্রত্যাহার ও মামলাটি ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে বগুড়া পিবিআইর এসআই সবুজ আলীকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তার কাছে ওসি কৃপা সিন্ধু বালার বিরুদ্ধে মামলার আলামত নষ্টের অভিযোগের সত্যতা নিশ্চিত করে সাক্ষীরা মৌখিক ও লিখিত সাক্ষ্য দেন। কিন্তু এসআই সবুজ আলী সাবেক ওসি কৃপা সিন্ধু বালাকে বাঁচাতে তাকে বাদ দিয়ে গত ২০২৪ সালের ২৪ মার্চ আদালতে মনগড়া চার্জশিট দাখিল করেন। এরপর বাদী নারাজির আবেদন করলে আদালত সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিল করতে বগুড়ার পিবিআইকে নির্দেশ দেন। এ অবস্থায় ছয়জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়। শেষে বগুড়া পিবিআইর পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম মঙ্গলবার বিকালে আদালতে চার্জশিট দাখিল করেন।

তিনি জানান, সাক্ষ্যপ্রমাণে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হওয়ায় ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মুরাদুজ্জামান মুকুলের বিরুদ্ধে চার্জশিট এবং আলামত নষ্টের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ওসি কৃপা সিন্ধু বালার বিরুদ্ধে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করা হয়েছে। আদালত চার্জশিট আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আমার বার্তা/এল/এমই

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে চেম্বার আদালতে মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু