ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

নয় বছর আগে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

আমার বার্তা অনলাইন:
০৯ অক্টোবর ২০২৫, ১৬:০৫

ঢাকার কামরাঙ্গীরচরে নয় বছর আগে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

দণ্ডিত সোহেল রানা পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তবে হত্যাকাণ্ডে তার মা শিউলী বেগম এবং ফুফু মাজেদা বেগমের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন বিচারক।

এ আদালতের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) জানান, আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা ভিকটিমের পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বিচারক।

আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালে সোহেল রানার সঙ্গে মোছাম্মৎ সোনিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সোনিয়াকে ‘মারধর করতেন’ তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

মেয়ের সংসার বাঁচাতে সোনিয়ার বাবা মো. চান মিয়া ৯০ হাজার টাকা যৌতুক দেন। এরপর আরো ৫০ হাজার টাকার জন্য সোনিয়াকে ‘শারীরিক ও মানসিক নির্যাতন’ করতে থাকে তার স্বামীর পরিবার।

মামলায় বলা হয়, ‘২০১৬ সালের ১৭ জুলাই রাত ৩টা থেকে সকাল ৮টার মধ্যে সোহেল রানা অন্য আসামিদের সহযোগিতায় কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের ঢালে ইমাম আলীর গলির বাড়িতে সোনিয়াকে বালিশ চাপা দিয়ে হত্যা করে।’

এ অভিযোগে মিয়া চান ১৮ জুলাই কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই থানার পরিদর্শক শাকের মোহাম্মদ যুবায়ের ওই বছরের ২৬ অক্টোবর তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৮ সালের ৩ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলার বিচার চলাকালে মোট ১২ জনের সাক্ষ্য শোনেন বিচারক।

আসামিদের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার সোহেল রানাকে দোষী সাব্যস্ত করে রায় দিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

আমার বার্তা/এল/এমই

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে চেম্বার আদালতে মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু