ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কোর্ট ফির ২০ ভাগ কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন

আমার বার্তা অনলাইন
১১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৭

আদালতে বিভিন্ন কাজে কোর্ট ফি'র মাধ্যমে পরিশোধ করা অর্থের ২০ ভাগ আইনজীবী কল্যাণ তহবিলের দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে এই মানববন্ধন করেন আইনজীবীরা।

মানববন্ধনে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমরা একত্রিত হয়েছি আইনজীবীদের প্রাণের দাবি যুক্তিযুক্ত দাবি নিয়ে। ইতোমধ্যে বার কাউন্সিল থেকে লিখিতভাবে বর্তমান প্রধান উপদেষ্টাসহ অনেকের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন আদালতের মাধ্যমে যে কোর্ট ফি রাজস্ব আদায় হয় তার একটি টাকাও আজ পর্যন্ত কোনো সরকার আইনজীবীদের ফান্ডে জমা দেননাই।

এ যুক্তিযুক্ত দাবি জানানোর পরেও বিভিন্নভাবে তাল বাহানা করে কালক্ষেপণ করতেছেন। উপদেষ্টদের প্রতি দৃষ্ট আকর্ষণ করে বলতে চাই আপনারা অবশ্যই দেখেছেন, গতবছর আদালতের মাধ্যমে কোর্ট ফির ১৭ হাজার কোটি ৬৭ লাখের ও বেশি টাকা জমা হয়েছে। এর ২০ ভাগ টাকা আইনজীবীদের দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। যদি আমরা রাস্তায় নামি তাহলে আপনাদের আসন কেঁপে যাবে।

আপনারা ওই চেয়ারে বসার ক্ষমতা হারিয়ে ফেলবেন। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমাতের রাস্তায় নামতে বাধ্য করবেন না। পরবর্তী কর্মসূচি ঘোষণার পূর্বেই আপনারা অবশ্যই বার কাউন্সিলের ফান্ডে ২০ ভাগ টাকা অবশ্যই জমা দিবেন। পাশাপাশি ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে থেকে ঢাকা আইনজীবী সমিতির নিচে আইনজীবীদের গণ-স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা সনদ নম্বর ও মোবাইল নাম্বারসহ স্বাক্ষর করবেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামসহ সাধারণ আইনজীবীরা।

মানববন্ধনে অংশ নিয়ে অন্যান্য বক্তারা, আইনজীবীদের কল্যাণে দ্রুত ২০ ভাগ অর্থ দেয়ার দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হবেও বলে জানান ঢাকা আইনজীবী সমিতির নেতারা।

উল্লেখ্য, আদালতে জামিন পিটিশন, বেলবন্ড ও ওকালতনামা সহ বিভিন্ন দাপ্তরিক কাজে কোর্ট ফি মাধ্যমে রাজস্ব দেন আইনজীবীরা। কোর্ট ফি'র মাধ্যমে দেওয়া এসব অর্থ থেকে বাৎসরিক ২০ ভাগ অর্থ আইনজীবীদের কল্যাণ তহবিলে দেয়ার দাবিতে দেশব্যাপী মানববন্ধন করছেন আইনজীবীরা।

আমার বার্তা/জেএইচ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে চেম্বার আদালতে মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু